শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে / কাউখালীতে যুবদল-বিএনপির দুই নেতার পদ স্থগিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
ডিসেম্বর ১৩, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ

চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাঙামাটির কাউখালী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল তালুকদার ও তার ভাই বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ কোরবান আলীর পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

আজ (১৩ ডিসেম্বর) শুক্রবার জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। বিষয়টি তাদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ইসমাইল তালুকদার ও কোরবান আলী কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়ের মোঃ আবুল খায়ের তালুকদারের ছেলে।

জেলা বিএনপি ও উপজেলা বিএনপির তথ্যমতে গত ১৪ অক্টোবর, ২০২৪ইং চট্টগ্রাম হতে প্রকাশিত “একটি পত্রিকায় “কাউখালী বিএনপি নেতাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই সংবাদের ভিত্তিতে রাঙামাটি জেলা বিএনপি গত ১৮ অক্টোবর ২৪ তারিখে প্রকাশিত সংবাদের সভ্যতা যাচাইয়ের জন্য একটি ৩ (তিন) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে । গঠিত তদন্ত কমিটি সরজমিনে ঘটনার সত্যতা যাচাই বাচাই করে গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখে তদন্তের লিখিত রিপোর্ট দাখিল করলে ঘটনার সত্যতা প্রমানিত হওয়াতে তাদের পদ স্থগিত করা হয়েছে।

ওই তদন্ত রিপোর্টে বলা হয়েছে দুজনই দলের সকল নির্দেশনা অমান্য করে দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলীয় সুনাম ও দলীয় শৃংখলা নষ্ট করায় তাদের দলীয় সকল পদ পদবী আগামী ১৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ১(এক) মাসের জন্য স্থগিত করা হইল। পরবর্তিতে স্থানীয় উপজেলা বিএনপি নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে তাদের বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে।

পদ স্থগিতাদেশ বিষয়ে জানতে মোঃ ইসমাইল তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি একটি মিটিংয়ে আছেন বলে জানান এবং তিনি পদ স্থগিতাদেশ বিষয়ে অবগত নাই বলে জানান। অন্যদিকে বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ মোঃ কোরবান আলী’র মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই শিল্প এলাকায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

লংগদুতে কোটি টাকার বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ

ঈদগাঁওয়ের পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় বক্তারা / দুই বছরেই শক্ত ভিত্তির উপর আজকের পত্রিকা

বিলাইছড়িতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পালবার লিং সেন্টার কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ

টাই-স্যুট পড়া যত বড় চাঁদাবাজ হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না –স্বরাষ্ট্র উপদেষ্টা

মাটিরাঙ্গা জোনের আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

পাহাড়ে কন্যা শিশুদের নিরাপত্তা ও নির্বিঘ্নে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করতে হবে: নীতি চাকমা

কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে রাজস্থলীতে নারী সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: