বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই কর্ণফুলি নদীতে মৎস্য বিভাগের  অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০টি রিং জাল জব্দ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৬, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই সিনিয়র মৎস্য বিভাগের অভিযানে কাপ্তাইয়ের কর্ণফুলি নদী হতে   ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ টি রিং জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) সকাল  ১০ টা ৪৫ মিনিট হতে  দুপুর ২  টা  পর্যন্ত কাপ্তাই  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা  আরিফুর রহমান এর নেতৃত্বে উপজেলার কর্ণফুলি নদীর  ওয়াগ্গাছড়া প্যানারোমা জুম রেস্তোরাঁ হতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র এলাকার  চৌধুরীছড়া পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

অবৈধভাবে  নিষিদ্ধ জাল দিয়ে মাছ স্বীকার করার সময় কাপ্তাই কর্ণফুলী নদীতে এই  অভিযান পরিচালনা করা হয় বলে জানান সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। তিনি আরোও বলেন  অভিযানে নিষিদ্ধ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়, যার  আনুমানিক মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং  ও ২০ টি রিং জাল  জব্দ করা হয়, যার আনুমানিক   মূল্য ২ লক্ষ টাকা।

অভিযান শেষে জব্দকৃত জালগুলি কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার  চৌধুরীছড়া কর্ণফুলী ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসময়  সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, কাপ্তাই মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর   উপ-কেন্দ্র প্রধান  মোঃ জসিম উদ্দিন সহ  উপজেলা মৎস্য বিভাগ ও উপ-কেন্দ্রের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইসলাম প্রতিষ্ঠার জন্য আলেম সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ– ঈদগাঁওয়ে জামায়াতের উলামারা

বান্দরবান ও লামা পৌর এলাকায় পানির সমস্যা দ্রুত নিরসন করছে সরকার: মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

কাপ্তাইয়ে যুব ও কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে খাদ্য বান্ধব কর্মসূচী ২য় পর্যায় এর উদ্বোধন

বিলাইছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা 

পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা- বিদ্যানন্দের “১ টাকায় প্রবারণা মেলা”

তারুণ্যের উৎসব উপলক্ষে মহালছড়িতে মৎস্যচাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গৃহ হস্তান্তর উপলক্ষে কাপ্তাইয়ে প্রেস ব্রিফিং 

কাপ্তাইয়ে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

কাউখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: