শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সড়কের দাবিতে লংগদুতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১৪, ২০২৪ ৮:৫২ অপরাহ্ণ

লংগদু টু নানিয়ারচর সড়কের দাবিতে মানববন্ধন করেছেন লংগদুবাসী। শনিবার সকালে লংগদু কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সড়ক চাই’ মর্মে লংগদু উপজেলা এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ,শিক্ষক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মানববন্ধনে অংশ নেন। আমরা শুনেছি এই সড়কটি বাস্তবায়নে সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু তার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি না। আর কত কাল লাগবে এই সড়ক নির্মাণে এমন প্রশ্ন স্থানীয়দের। সড়কটি হলে ৪ উপজেলার মানুষ সুবিধা পাবে। দূর-দূরান্ত হতে পর্যটক আসবে। অর্থনৈতিক ভাবে ৪ উপজেলাবাসী লাভ হবেন পর্যটন খাত।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, আধুনিক লংগদু, বাঘাইছড়ি, দীঘিনালা উপজেলা গঠনের লক্ষে রাঙামাটি জেলা সদরের সাথে লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালার সাথে সরাসরি সংযোগ সড়ক বাস্তবায়নের বিকল্প নেই। নানিয়ারচর টু লংগদু সংযোগ সড়কের দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ আমরা মানববন্ধনে সড়কের দাবি জানাই। বাঘাইছড়ি, লংগদু ও নানিয়ারচরবাসী আর কত কাল নৌপথে যাতায়াত করবে। সড়কটি হলে লংগদু, বাঘাইছড়ি, নানিয়ারচর ও দীঘিনালার মানুষ দ্রুত রাঙামাটি সদরের সাথে যোগাযোগ করতে পারবে। এর আগেও অনেকবার এই সড়ক নিয়ে আন্দোলনে নেমেছিল লংগদুবাসী।

রাঙামাটির বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সড়কটি অনুমোদন হয়েছে। তবে কাজ কখন হবে তা আমার জানা নাই। আমার বদলী হয়েছি। নতুন জেলা প্রশাসক আসলে আপনারা আপডেট নিতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নাছির উদ্দিন, প্রফেসর মোঃ হারুনুর রশিদসহ আরো অন্যান্য মান্যগণ্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কনিষ্ঠ বড়ুয়াসহ গ্রেপ্তার ৫ 

রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবীব আজমের মানবিক উদ্যোগ

রামগড় দক্ষিণ গর্জনতলীতে মাদ্রাসার শিক্ষক কর্তৃক বলাৎকারের শিকার ছাত্র

লংগদুর কাট্টলী বাজারে আগুনে পুড়ল ৮ দোকান

কাপ্তাই উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

রাঙামাটি জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ২ লক্ষ টাকার গাঁজাসহ আটক-১

বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটি পিসিসিপি

ঘোষিত হলো নানিয়ারচর মহিলা দলের নয়া কমিটি

ঈদগাঁওয়ে জামায়াতের কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: