বুধবার , ২২ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ‘আস্থা’ প্রকল্প পরিদর্শনে সুইজারল্যান্ড দূতাবাসের যোগাযোগ উপপ্রধান কোরিন 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২২, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ

রাঙামাটিতে বাস্তবায়নাধীন ‘আস্থা’ নামক একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছে দাতা গোষ্ঠীর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ উপপ্রধান কোরিন আলেক্সান্দ্রা থিভোজ, বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, সাস’র নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরণ, রাঙামাটির আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস নির্বাহী পরিচালক বিপ্লব চাকমাসহ অন্য কর্মকর্তারা।

আজ সন্ধ্যায় রাঙামাটি শহরের নিউ মার্কেটের আশিকা কনভেনশন হলে প্রকল্পের অংশীজনদের ব্যবস্থাপনা কমিটি নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভায় যোগ দেন তারা।

প্রতিনিধি দলের সদস্যরা তিন দিনের সফরে ২০ জানুয়ারি রাঙামাটি পৌঁছান। ২১ জানুয়ারি রাঙামাটি সদরের ইয়ুথ গ্রুপের সক্রিয়করণ সভায় অংশ নিয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেন। তিন দিনের সফরসূচির মধ্যে বুধবার জেলার বিলাইছড়ি উপজেলায় সফর করে প্রকল্পে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।

নাগরিক প্লাটফর্মের আহবায়ক নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির অন্য সদস্যরা আলোচনায় অংশ নেন। এ প্লাটফর্মের যুগ্ম আহবায়ক সুশীল প্রসাদ চাকমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ উপপ্রধান কোরিন থিভোজ আলেক্সান্দ্রা এবং বিশেষ অতিথির বক্তব্য দেন রুপান্তর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন ও সাস নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল প্রমুখ। দাতারা সামনে আরো প্রকল্পটির মেয়াদ ও বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন।

সংশ্লিষ্টরা জানান, পাহাড়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাসহ যুবদের ক্ষমতায়নে স্থানীয় যুব সমাজের সচেতনতা ও দক্ষতা অর্জনের লক্ষ্যে আস্থা প্রকল্পের আওতায় ইয়ুথ গ্রুপ গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। এতে অর্থায়ন করছে সুইজারল্যান্ড সরকার এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর, সাস, ডেমোক্রেসি ওয়াচ। প্রকল্পের লক্ষ্য অর্জনসহ এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান দাতা গোষ্ঠীর প্রতিনিধি দলের সদস্যরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়নে আরও ২ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম গেল হেলিকপ্টারে

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

বিলাইছড়ির ফারুয়া ও বড়থলি ইউনিয়ন এখনো বিদ্যুৎ ও নেটওয়ার্কের বাইরে

ওয়াগ্গা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

ছাত্রলীগের সন্ত্রাসের শাস্তির দাবিতে কাচালং কলেজ ছাত্রদলের স্মারকলিপি

রাঙামাটি জেলা ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সম্পাদক হলেন কাপ্তাইয়ের সাইথোয়াই অং চৌধুরী

বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিসচার উদ্যোগে পরিবহন শ্রমিকদের মাঝে শীতের উপহার প্রদান

রাঙামাটিতে স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবে‎ মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: