বুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় বিজিবির অভিযানে ২৪ ভারতীয় গরু আটক

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১১:১০ অপরাহ্ণ

শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ২৪টি ভারতীয় গরু আটক করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় বিজিবি।

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রামগড় ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত আমতলী থেকে এসব গরু আটক করে বিজিবি সদস্যরা।

বিজিবি’র তথ্যমতে, সীমান্ত পথে ভারত থেকে আনা এসব অবৈধ ভারতীয় গরু পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ ইবনে মিজান এর নেতৃত্বে একটি টহল দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার আমতলী নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় ২৪টি গরু আটক করতে সক্ষম হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব ভারতীয় গরু সীতাকুন্ড কাস্টমসে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, সীমান্ত পথে অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়ি জোনের উদ্যোগে মোবাইল রিপেয়ারিং প্রশিক্ষণের সমাপনী

রুমায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বান্দরবানে শিক্ষার্থীরদের মাঝে সেনাবাহিনীর শিক্ষাসামগ্রী ও ক্রীড়া সামগ্রী বিতরণ

দ্বিতীয় দিনেও চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল বন্ধ

মারিশ্যা বড় হুজুর কেবলার ২৪তম ওফাত বার্ষিকীতে ওরছ শরীফ উদযাপন

দীঘিনালায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

কাপ্তাইয়ে ৩০ বিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী পেল মারমা ভাষার বই

পলাশ বড়ুয়া’র পরিবারকে খাগড়াছড়ি জেলা পরিষদের সহযোগীতা

কোভিড-১৯ প্রতিরোধে এডাবের দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার 

error: Content is protected !!
%d bloggers like this: