বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে স্থানীয় কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন রাঙামাটি (দুদক)।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটি একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয় ও উপজেলা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিদর্শন করে অভিযোগ সংক্রান্ত বিষয়ে নথিপত্র সংগ্রহ করে।

জেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর হতে কৃষকদের মাঝে বিভিন্ন ফসলের বীজ বিতরণে দুর্নীতি ও অনিয়মসহ নানান অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সজেকা রাঙামাটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামানের বিরুদ্ধে টেন্ডার বিহীন কৃষি বিভাগের রেষ্টহাউজ সংস্কার, বাসভবন সংস্কার, অফিসের ভুয়া বিল ভাউচার ও অফিসের বিভিন্ন জিনিসপত্র ক্রয়ের অভিযোগ রয়েছে দুদকের হাতে।

এসময় নথিপত্র যাচাই ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য গ্রহণপূর্বক উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান নিয়মবহির্ভূত, ক্ষমতার অপব্যবহার ও টেন্ডার ছাড়া শুধুমাত্র তার পছন্দের কোম্পানি এসিআই সিডস, এসিআই থেকে ৫৪ লক্ষ টাকার বীজ সংগ্রহ করে এবং স্থানীয়ভাবে কোন কোটেশন ছাড়া অভিযোগে উল্লেখিত একজন ব্যক্তির নিকট থেকে আনারসের বীজ সংগ্রহ করে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অভিযোগের বিষয়সমূহ বিশদভাবে যাচাইয়ের জন্য টিম কর্তৃক প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক ঢাকা কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে মিডিয়াকে জানানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ সরওয়ারের নেতৃত্বে ৪ সদস্য একটি টিম রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজ মোস্তফার সন্ধানে দীঘিনালায় মানববন্ধন 

ঈদগাঁওয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিলাইছড়িতে ইউএনও’র সহযোগিতায় পুড়ে যাওয়া অসহায় পরিবার পেলো নগদ অর্থ ও ডেউটিন

কাপ্তাইয়ে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু 

বিজ্ঞানী ড. মংসানু মারমার বক্তব্য শুনল মহালছড়ির শিক্ষার্থীরা

কক্সবাজারে বাস-নোহা সংঘর্ষে আইনজীবীসহ নিহত-২

কাপ্তাই অনূর্ধ্ব(১৭) ফুটবল খেলায় বালক বিভাগে কাপ্তাই ইউনিয়ন ও বালিকা বিভাগে রাইখালী ইউনিয়ন চ্যাম্পিয়ন

রাঙামাটিতে দু’দিনে ৮টি ইটভাটা বন্ধ ঘোষণা

রাঙামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

রাঙামাটি জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

error: Content is protected !!
%d bloggers like this: