শনিবার , ১ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান সেনাবাহিনীর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১, ২০২৫ ১১:২৩ অপরাহ্ণ

রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেকে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী। শনিবার (১ মার্চ) দুপুরে সাজেক রুইলুই পর্যটন কেন্দ্রের স্টোন গার্ডেনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা তুলে দেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করছেন ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

এ সময় তিনি বলেন, সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা যাতে ঘুরে দাঁড়াতে পারে সেই লক্ষ্যে কাজ করছে সেনবাহিনী। ভবিষ্যতে এধরনের দুর্ঘটনা এড়াতে সাজেকে পরিকল্পিত পর্যটন গড়ে তোলা হবে বলে জানান তিনি।

এছাড়াও সাজেকে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, হাসপাতাল স্থাপন ও পানি ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার। এ সময় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও অংশীজনদের সাথে সভাও করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পর্যটন কর্পোরেশনের আহবায়ক মো. হাবীব আজম।

উল্লেখ্য, গত সোমবার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের ৩৬টি বসতবাড়ি, ৩৪টি রির্সোট ও কটেজ, রেস্টুরেন্টসহ ৯৫টি স্থাপনা পুড়ে যায়। এতে অন্তত ১শ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাছের চারা সরবরাহের জন্য এনজিও ‘টংগ্যা’র দরপত্র বিজ্ঞপ্তি

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত রাঙামাটি জেলা আ.লীগের

বিজু ফুলে রঙিন হল কাপ্তাই হ্রদ

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা ছড়াল বাঘাইহাট বিজিবি

জুরাছড়িতে শিশু সুরক্ষা কমিটির দিন ব্যাপী ওরিয়েন্টেশন

মাদক, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে প্রতিরোধ গড়ে তুলতে হবে- ঈদগাঁওয়ে ওসি মছিউর

বেতবুনিয়ায় মোটরসাইকেল পিকাপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ- নিহত- ১, শিশুসহ আহত -৩

রাঙামাটিতে টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত, বিভিন্ন স্থানে ধ্বস, নিন্মাঞ্চল প্লাবিত

নিজস্বতা সংকটে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে রাঙামাটি জেলা পরিষদ

এক সপ্তাহেও উদ্ধার হয়নি কেপিএম চিপিং এন্ড হ্যান্ডলিং প্লান্টের চুরি যাওয়া রোলার 

error: Content is protected !!
%d bloggers like this: