বৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীর দূর্গম মিতিংগাছড়ির গৃহহীন অসহায় পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
মার্চ ১৩, ২০২৫ ৯:৩০ পূর্বাহ্ণ

রাঙামাটি রিজিয়ন এর কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার দূর্গম মিতিংগাছড়ি  আগারপাড়া এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে সেনাবাহিনী কর্তৃক বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মান করে দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় কাপ্তাই সেনা জোনের প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতি উদ্যোগ গ্রহণ করে।

একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি পরিবার দুটি  কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

কাপ্তাই সেনা জোন মিতিংগাছড়ি এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২-১৪ টি পরিবারের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী হত দরিদ্রদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ আটক ১

বিলাইছড়ি UNCC সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন সফর অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে শুরু হলো জনশুমারি ও গৃহগণনাঃ ডিজিটাল পদ্ধতিতে নেওয়া হচ্ছে ৩৫ তথ্য 

পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করার ঘোষণা দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাবিপ্রবিতে ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসুচি অনুষ্ঠিত

রাঙামাটিতে রোভার স্কাউটসের সুবর্ণজয়ন্তী উদযাপন

বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত

গরীব দুস্থদের মাঝে চিকিৎসা সহায়তা দিল কাপ্তাই সেনা জোন

কাপ্তাইয়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে দরিদ্র জেলেদের মাঝে ছাগল ও রিক্সা ভ্যান বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: