রবিবার , ১২ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ মিছিল স্মারকলিপি প্রদান / জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবী

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১২, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এর উপর ভিত্তি করে গণভোট আয়োজন,সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বরাবরে স্বারকলিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা জামায়াত। কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখা এ কর্মসূচির আয়োজন করে।

রোববার (১২ অক্টোবর)-এ উপলক্ষে জেলা শহরের শাপলা চত্ত্বরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পপ্রাসকের কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাসান মারুফের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করে।

এসময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবি এড. এয়াকুব আলী চৌধূরী, জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের সদর উপজেলা আমীর মো. ইলিয়াসসহ জেলা-উপজেলা নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে জাতীয় ভোটার দিবস পালিত

রাবিপ্রবিতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানের রোয়াংছড়িতে ১২ই এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে বিষু মেলা ও ঘিলা খেলা

নানিয়ারচরে ২ দিন ব্যাপি পুষ্টি পরোক্ষ কর্মসূচি বিষয়ক সতেজকরণ প্রশিক্ষণ

দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান- দীপন তালুকদার দীপু

চন্দ্রঘোনায় বাদল খিয়াং এর স্মরণ সভা অনুষ্ঠিত 

সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি, উন্মুক্ত থাকবে সব কটেজ, নিরাপত্তা থাকবে কড়াকড়ি

বাঘাইছড়িতে ঈদ-এ মিলাদুন্নবী উদযাপন 

সাহিত্য সংস্কৃতি চর্চার মাধ্যমে ভাষা টিকিয়ে রাখা সম্ভব-রাজা দেবাশীষ রায়

কাপ্তাইয়ে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: