মঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১৯, ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদল নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় অংশ গ্রহন করে।

মঙ্গলবার দুপুরে প্রযুক্তি বিশ্ববিদ্যাল চত্বরে জেলা ছাত্রদল সভাপতি সাব্বির আহমেদ ফারুকের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ-সভাপতি মোঃ কাজী জিয়া উদ্দিন বাসেত।

নেতৃবৃন্দ বলেন, শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পথচলা শুরু করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় আজকের এই যাত্রা। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদলের ছায়াতলে থেকে আগামী দিনের সুষ্ঠু ছাত্র রাজনীতি ও আগামী বাংলাদেশ গড়ে তোলা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন সন্ত্রাসী ছাত্র রাজনীতি দল নয়। এটি একটি সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি দল। ছাত্রদল জনগণের দল।

ছাত্রদল শিক্ষাপ্রতিষ্ঠানে আপোষহীন একটি রাজনৈতিক দল। শিক্ষাপ্রতিষ্ঠানে হানাহানি, অস্ত্রবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে অপরিসীম ভূমিকা রাখবে। বিগত দিনে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের রাজনীতি দেখেছেন। ছাত্রলীগ বিগত ১৬ বছরে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদন্ড ভেঙ্গে দিয়েছে। তাই রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখা পড়ার পাশা-পাশি পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি করবে এই প্রত্যাশা করছি। ছাত্রদল আগামীতে এদেশের হাল ধরবে। তারা ছাত্রদলের শান্তি, সম্প্রীতি ও প্রগতি ৩২ টি দফার কথা তুলে ধরে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্র সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় ছাত্র সংসদ এর যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ জেলা এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে বরকলে পিসিপির ছাত্র ও জনসমাবেশ

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড – নিখিল কুমার

বিলাইছড়িতে বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

ভূ-রাজনৈতিক ভারতীয় ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান

শ্যামল দে-খালেদা আক্তার কাপ্তাইয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

জুরাছড়িতে মাতৃভাষা সঞ্জীবনী প্রশিক্ষণ শুরু

কাপ্তাইয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ৩ দিনব্যাপী ভ্রাম্যমান বই মেলার উদ্বোধন

রাবিপ্রবির হলে থাকা শিক্ষার্থীদের নিয়ে রাঙামাটি  জেলা ছাত্রদলের ঈদ আয়োজন ‎

খুটাখালীতে ২টি চিংড়ি ঘেরে ডাকাতি, ডাকাতের ছুড়া গুলিতে আহত-৩

error: Content is protected !!
%d bloggers like this: