বুধবার , ৯ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাষ্ট্রীয় সংবিধান অমান্য করে আদিবাসী প্রোগ্রামে অংশ নিলেন অন্তর্বর্তীকালীন জেলা পরিষদ চেয়ারম্যান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ৯, ২০২৫ ৫:৪০ অপরাহ্ণ

দেশের রাষ্ট্রীয় সংবিধান অমান্য করে আদিবাসী প্রোগ্রামে অংশ নিলেন অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান। বুধবার (৯এপ্রিল) ২০২৫ সকালে রাঙামাটি পৌরসভা চত্বরে ৪দিনব্যাপী বিজু উদযাপন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের শুভউদ্বোধন করেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। তার বিরুদ্ধে শ্রশ্ন উঠেছে অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান রাষ্ট্রের বিপক্ষে গিয়ে সংবিধান পরিপন্থি কাজ করেছেন। স্বয়ং রাষ্ট্র বলছে পাহাড়ে কোন আদিবাসী নাই, তাহলে তিনি রাষ্ট্রীয় চেয়ারে বসে কি ভাবে আদিবাসী প্রোগ্রামে যায় এ নিয়ে প্রশ্ন ও ক্ষোভ সৃষ্টি হয়েছে জনমনে।

এখানে বিজু, সাংগ্রাই উৎসব নাম দিয়ে ব্যানার, ফেস্টুনে লিখা হয়েছে আদিবাসী জুম্ম জাতির অস্থিত্ব নিশ্চিতকরণে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনে অধিকতর সামিল হও। এখানে এই শ্লোগান আসবে কেন। উৎসব আর আন্দোলন তো এক জিনিস না। বিজু উৎসবের নামে কেন আদিবাসী আন্দোলন। আর এখানে আদিবাসী অসংবিধানিক একটি শব্দ কেন ব্যবহার করা হয়েছে। এই নিয়ে সরকারী-বেসরকারীসহ বিভিন্ন মহলের মধ্যে নানান টানাপোঁড়ন দেখা গেছে। ক্ষোভ প্রকাশ করেছেন অনেক বাঙালি সমমনা সংগঠনগুলো। উৎসবের নামে পাহাড়ে অশান্তি সৃষ্টি করছে জেএসএস।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো: আলমগীর হোসেন বলেন, বাংলাদেশের সংবিধানে আদিবাসী বলে কোন শব্দ নেই। বাংলাদেশে উপজাতিরা আসে ১৭২৭ থেকে ১৭৪০ সালের মধ্যে, সুতরাং তারা আদিবাসীর সংজ্ঞায় পড়েন না। ১৯৯৭ সালে স্বাক্ষরিত পার্বত্য চুক্তিতে (খ) নং ধারার ১নং উপধারায় বলা হয়, ‘উপজাতি শব্দটি বলবৎ থাকিবে।’ সেখানে আদিবাসী শব্দটি একবারও উল্লেখ করা হয়নি। বাঙালি-উপজাতি আমরা সবাই বাংলাদেশি।

আলমগীর হোসেন আরো বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে কোন আদিবাসী নেই, পার্বত্য চুক্তিতেও আদিবাসী নেই, তারপরেও যারা সংবিধান লঙ্ঘন করে আদিবাসী শব্দ ব্যবহার করছে, আদিবাসী নাম দিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে প্রকাশ্য রাষ্ট্রবিরোধী কাজ করছে, তারা রাষ্ট্রের জন্য হুমকি। এসব ব্যক্তিদের বিষয়ে রাষ্ট্রের কঠোর প্রদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জাতীয় শিশু দিবসে বর্ণাঢ্য আয়োজন কাপ্তাইয়ে

সাজেকে মাইক্রোবাস খাদে পড়ে ৪ পর্যটক আহত

সাজেকে হতদরিদ্রদের মাঝে সেনাবাহিনীর চিকিৎসা সেবা প্রদান

লংগদুতে দীপংকর তালুকদার এমপি / পার্বত্যাঞ্চলে অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার হার বাড়াতে হবে

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাপ্তাইয়ে বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্প

অবৈধ অস্ত্র রাঙামাটির পর্যটনশিল্প বিকাশে সবচেয়ে বড় বাধা- দীপংকর তালুকদার এমপি

খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতা, গ্রেফতার ২

প্রতিমন্ত্রী মীর হেলালের পাশে সবাই, নেই শুধু এমপি দীপেন!

সরকারি ছুটির দিনে সাজেক ভ্যালিতে হাজারো পর্যটকের ঢল

error: Content is protected !!
%d bloggers like this: