বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে সুশৃঙ্খল পরিবেশে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ১০, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

সারাদেশের মতো রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাতেও বুধবার (১০ এপ্রিল) শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা-২০২৫। সকাল ১০টায় একযোগে উপজেলার বিভিন্ন কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এ বছরের পরীক্ষামূলক যাত্রা।

এ বছর উপজেলায় তিনটি শাখায় মোট ১,১৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে ভোকেশনাল শাখায় ১২৪ জন, এসএসসি (সাধারণ) শাখায় ১,০১৪ জন এবং দাখিল শাখায় পরীক্ষার্থী রয়েছে ৪৩ জন।

পরীক্ষার দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরীক্ষাকে কেন্দ্র করে সব কেন্দ্রে বাড়তি নজরদারি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রয়োজনীয় সেবার ব্যবস্থা ছিল লক্ষণীয়।

কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী মো:মুক্তাদির বলেন, প্রশ্ন ছিল তুলনামূলক সহজ। আমি সময়মতো সব উত্তর শেষ করতে পেরেছি।

একই কেন্দ্রের আরেক পরীক্ষার্থী মিম আক্তার জানান, শিক্ষকদের সহযোগিতা ও অনুশীলনের ফলে আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসেছি।

বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অংজিং মারমা বলেন, এই বছর আমাদের উপজেলায় মোট ১,১৮১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। আমরা প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছি।

আগামী ১১ মে পর্যন্ত চলবে এসএসসি ও দাখিল পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ তৎপর রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়ির ভুয়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতা, গ্রেফতার ২

পায়ে পচনধরা সেই মা ও হতদরিদ্র শিশুকে আর্থিক সহায়তা প্রদান সেনবাহিনীর

রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড; ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ

এবার ৩১ অক্টোবর পর্যন্ত রাঙামাটি ভ্রমণে নিরুৎসাহিত করলো জেলা প্রশাসন

<span style='color:#ff0000;'>  /</span> জুরাছড়িতে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও প্রশিক্ষণ

/ জুরাছড়িতে বীজ সংরক্ষণ ড্রাম বিতরণ ও প্রশিক্ষণ

রামগড়ে গরু নিয়ে শালিস, অতর্কিত হামলায় নিহত-১, আহত-৮

২৬ বছর পর সভাপতি পদ নিয়ে লড়াই হচ্ছে / রাঙামাটি আ’লীগের সম্মেলন: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

শান্তিচুক্তি হয়েছে বলেই পাহাড়ে উন্নয়ন ছড়িয়ে পড়ছে-দীপংকর তালুকদার 

সাবেক জেলা পরিষদ সদস্যকে ইঙ্গিত করে পোস্ট, হামলার শিকার ছাত্রদল নেতা

কাপ্তাইয়ের ভালুকিয়ায় তনচংগ্যা বর্ণমালা শিক্ষা কোর্সের সনদপত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: