বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে সেনা অভিযানে ইউপিডিএফ সদস্য আটক

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১৩, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমেত চাকমা (৩০) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

সেনা বাহিনীর দাবী  সুমেত চাকমা ইউপিডিএফ প্রসিত অনুসারী দলের সদস্য।

তার কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই, নগদ অর্থ, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ১৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে তাকে আটক করা হয়।

সুমেত চাকমাকে আটকের সংবাদ ছড়িয়ে পড়লে বাঘাইহাট সাজেক সড়কে যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চালায়  ইউপিডিএফ।

পরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহলে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

তবে ইউপিডিএফ এর দাবী আটক সুমেত নিরিহ মোটরসাইকেল চালক ।

পরে আটককৃত মালামাল সহ তাকে সাজেক থানায় হস্তান্তর করা হয়। সাজেক থানার ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন বলেন সুমেত চাকমা ইউপিডিএফ এর সক্রিয় সদস্য ও কালেক্টর ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: