শনিবার , ১২ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড়

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ১২, ২০২৫ ৭:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড় জমেছে চাকমাদের।

আজ শনিবার (১২ এপ্রিল) ভোর থেকে বাঘাইছড়ি এলাকার কাচালং নদীতে ফুল দেওয়ার শেষে প্রার্থনা করে চাকমারা ফুল বিজু উৎসবের সূচনা করেন। অন্ধকার কেটে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নারীরা ঐতিহ্যবাহী পিনোন-হাদি ও পুরুষেরা ধুতি পরে কাচালং নদীর তীরে হাজির হন। বাগান থেকে ফুল সংগ্রহ করে সেই ফুলকে তিন ভাগে বিভক্ত করে, এক ভাগ গঙ্গাদাবির আরাধনায় নিয়ে আসেন।

উক্ত ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, সাবেক পৌর কাউন্সিল রুবেল চাকমা সহ বাঘাইছড়ির বিভিন্ন ক্লাব ও এলাকা থেকে আগত মানুষ অংশগ্রহণ করেন।

এসময় সাবেক পৌর কাউন্সিল রুবেল চাকমা বলেন, ফুল বিজু এখন একটা মিলনমেলায় পরিণত হয়েছে। ছোট-বড় সবাই মিলে ফুল বিজুর দিনে খুব ভোরে পাড়া বা নিজের বাড়ি থেকে ফুল সংগ্রহ করি। এরপর কাচালং নদীর পাড়ে একটি বেদি তৈরি করে কলাপাতার ওপর ফুল সাজিয়ে গঙ্গাদেবীর উদ্দেশে ফুল দিয়ে থাকি। আমরা মা গঙ্গার কাছে প্রার্থনা করি পুরোনো বছরের দুঃখ-কষ্ট দূর করার জন্য। যত রোগব্যাধি আছে, পুরোনো বছরের সঙ্গে সঙ্গে এগুলো যেন নির্মূল হয়ে যায়। আর নতুন বছর সবার জীবনে যেন সুখ-শান্তি ও মঙ্গল বয়ে আনে।

স্হানীয় এক লোক বলেন, ‘মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা মনে না রাখে, সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করি আমরা। ফুল বিজুর দিন যেমন নদীতে ফুল দেয়, তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বলেন, পাহাড়ি সম্প্রাদয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিজু উৎসব।
এ বিজু উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ বাঘাইছড়ি বাসীকে জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মৎস্য চাষীর পুরস্কার পেল কাপ্তাইয়ের মো: ইউনুচ

পিআর পদ্ধতি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটিতে জামায়াতে ইসলামির মানববন্ধন

রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি: ন্যায্য ভাতা ও সুবিধা বাস্তবায়নের দাবি

বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

বাঘাইছড়িতে পৌর পরিষদের উদ্যোগে নাগরিক সংবর্ধনা

কাপ্তাই উপজেলায় ফের শুরু হলো ভর্তুকিমুল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম

রাঙামাটিতে ডেভিল হান্টে যুবলীগ কর্মী গ্রেফতার

ঈদগাঁওয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেল ৩০০ রোগী

আর্জেন্টিনার জন্য প্রাণ দিল দীপেন ত্রিপুরা

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে কাউখালীতে আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: