বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
এপ্রিল ১৬, ২০২৫ ১০:৪০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী বলেন, পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশ কে মেধা শুন্য করতে চেয়েছিলো, তাই তারা ২৫ মার্চ কালো রাতে এদেশে বিশিষ্ট ব্যক্তিদের উপর গণহত্যা চালায়। এসময় তিনি আরো বলেন, ২৫শে মার্চ গণহত্যা আমাদের জাতির ইতিহাসের এক নির্মম অধ্যায়। এই ভয়াবহ হত্যাযজ্ঞের পরও বাঙালি জাতি দমে যায়নি। প্রথমে পাকিস্তানিরা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজার বাগ পুলিশ লাইন, ইপিআর সদর দপ্তর ঢাকা ছাড়াও চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়। পরে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে বাংলাদেশ বিশ্বের বুকে নতুন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করে।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক শফিউল আজিম এর সঞ্চালনায় এসময় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ করেন কাপ্তাই উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, গণমাধ্যম কর্মী এম বাবুল প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক বিপ্লব কুমার চৌধুরী, শিক্ষক সাধন বিকাশ তনচংগ্যা, পলাশ বড়ুয়া সহ স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পিবিএলের আইটি ক্যারিয়ার গাইডেন্স সেমিনার অনুষ্ঠিত

পার্বত্য চট্টগ্রাম হবে বাংলাদেশের কৃষি অর্থনৈতিক অঞ্চল -কৃষি মন্ত্রী

অনিয়মের অভিযোগ পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে-কাজল তালুকদার

রাঙামাটি মেডিকেল কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় মুজিবুর গ্রেফতার

কাপ্তাই হ্রদ হতে বৃদ্ধের মরদেহ উদ্ধার

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

দাপ্তরিক কাজে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী 

রাউজান থেকে বেতবুনিয়া ইউনিয়ন শ্রমিকলীগ নেতা আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জুরাছড়িবাসীর

বিলাইছড়ির ফারুয়ায় বিএনপি’র মত বিনিময় ও পরামর্শমূলক সভা

error: Content is protected !!
%d bloggers like this: