সোমবার , ২১ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ধর্ষক ফাহিম ও রিমন চাকমা’র শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
এপ্রিল ২১, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠল রাঙামাটির শিক্ষার্থী ও সচেতন নাগরিক সমাজ। আজ সোমবার (২১ এপ্রিল) রাঙামাটি শহরের বনরূপা এলাকায় “কাউখালীর ধর্ষক ফাহিম ও রিমন চাকমা”-এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির আয়োজক ছিলো — সর্বস্তরের সচেতন শিক্ষার্থী ও নাগরিক সমাজ, রাঙামাটি।

এসময় রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ ওয়াহিদুজ্জামান বলেন, রোমান ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধির শেকড় উপড়ে ফেলতে হবে। আজকের ছাত্রসমাজ ঘুমিয়ে নেই, আমরা জেগে উঠেছি।

সায়েদা ইসলাম সাদিয়া, শিক্ষার্থী, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বলেন, “নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আমি একটি নিরাপদ সমাজ চাই।”

আব্দুল্লাহ আল মামুন, শিক্ষক, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসা বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে ধর্ষণ নামক অভিশাপ থাকবে না। কঠোর শাস্তিই এর একমাত্র প্রতিকার।”

আবরাজ সালেকিন রাফি, শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন, “আমরা শুধু বিচার নয়, দ্রুত বিচার চাই। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ হোক।”

মোঃ ইমাম হোছাইন ইমু, শিক্ষার্থী, রাঙামাটি সরকারি কলেজ বলেন, “এই আন্দোলন শুধু রাঙামাটির নয়, সারাদেশের প্রতিধ্বনি। ‘ধর্ষণের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ এখন সময়ের দাবি।”

কামাল উদ্দীন, সমাজসেবক ও ছাত্র উপদেষ্টা বলেন, “জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে ধর্ষক যেন ঘৃণ্য অপরাধী হিসেবে চিহ্নিত হয়, এটাই হোক আমাদের শপথ।”

মোঃ সাউবান, শিক্ষার্থী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: “ধর্ষণ একটি ব্যক্তি নয়, পুরো সমাজকে কলঙ্কিত করে। আমরা যারা শিক্ষার্থী, আমরা এখন আর চুপ করে বসে থাকব না। আমাদের মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। রাঙামাটি আজ একটি প্রতিবাদের নাম।”

মোঃ জুনায়দুল ইসলাম, সমাজ সচেতন নাগরিক: “যেখানে অন্যায়, সেখানেই প্রতিরোধ—এই নীতি নিয়ে আজ আমরা এখানে একত্র হয়েছি। ধর্ষণ শুধু একজন নারীকে নয়, পুরো জাতিকে আহত করে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে সমাজে এ অপরাধ আরও বাড়বে। আমরা চাই এই রক্তচক্ষু ভেদ করে ন্যায়ের আলো আসুক।”

সঞ্চালনায় ছিলেন: মোঃ জালাল উদ্দীন। সমাবেশে বিভিন্ন প্রতিবাদী স্লোগান ছড়িয়ে পড়ে চারদিকে, যেমন: “সারাবাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”, “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর”, “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই”, “আমরা সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই”, “No means No, Yes means Yes”, “আমার বোন ধর্ষিতা কেন? প্রশাসন জবাব চাই” কর্মসূচির মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দেওয়া হয় — সমাজে ধর্ষকের কোনো স্থান নেই। দোষীদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শোক দিবসে কাপ্তাই শিল্পকলা একাডেমিতে কবিতা পাঠের আসর ” টুঙ্গিপাড়ার সেই খোকা”

দেশব্যাপী ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

জাতীয় শোক দিবসে রাঙামাটি প্রেসক্লাবের আলোচনা ও দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী পাহাড়ের মানুষের জন্য আন্তরিক-দীপংকর তালুকদার  

শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন

চন্দ্রঘোনা ও কাপ্তাই ইউপিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

রামগড়ে ভূমি রক্ষা কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রাঙামাটিতে স্বেচ্ছাসেবক লীগের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার, রাজস্থলী বাজারে ভ্রাম্যমাণ অভিযানে জরিমানা

রাঙামাটি সরকারি কলেজের বিভিন্ন সমস্যা নিরসনের দাবিতে পিসিপি ও এইচডব্লিউএফের মানববন্ধন  

error: Content is protected !!
%d bloggers like this: