বুধবার , ৩০ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মধ্যরাত থেকে ৩ মাসের জন্য কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ৩০, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কৃত্রিম জলরাশি রাঙামাটির কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরনের মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জেলা প্রশাসন। ১মে মধ্যরাত থেকে ৩১ জুলাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। এ সময়ে হ্রদে সব ধরনের মাছ আহরণ, পরিবহন, বিপণন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

প্রতি বছরের মতো এই মৌসুমেও হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানান, কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা চলাকালে জেলার বরফকলগুলো বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আদেশ কার্যকর করতে হ্রদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালিত করা হবে। এছাড়াও পরবর্তী তিন মাসের মধ্যে মাছের প্রাকৃতিক প্রজনন সম্পন্ন না হলে এবং হ্রদে পর্যাপ্ত পানি না বাড়লে সেক্ষেত্রে প্রয়োজনে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হতে পারে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ জানান, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের জন্য হ্রদে সব ধরনের মাছ আহরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে প্রয়োজনে নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে। মাছ শিকার বন্ধকালীন হ্রদে মাছের ওপর নির্ভরশীল জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য সহায়তা ও চাল বিতরণ করা হবে।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম বলেন, এবার মৌসুমে কাপ্তাই হ্রদে ৬০টন কার্পজাতীয় মাছের পোনা ছাড়া হবে। নিষেধাজ্ঞা চলাকালে কাপ্তাই হ্রদে মাছের ওপর নির্ভরশীল প্রায় ২৭হাজার নিবন্ধিত জেলের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। তবে বন্ধকালিন সময়ে কোন জেলে
যেন অসাধু উপায়ে হ্রদে মাছ ধরতে না পারে সে দিকে সবাই সজাগ থাকতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বড়ইছড়ি-কাপ্তাই সড়ক যোগাযোগ বন্ধ থাকবে ২ দিন

রাজস্থলীতে কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবী আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

বিলাইছড়িতে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করছেন অমর কুমার দে

কাপ্তাই তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে আগুনে পুড়ল ৮টি দোকান এবং ১টি সিএনজি: ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা

রামগড়ের প্রাণকেন্দ্রে  উদ্বোধন হলো রেস্টুরেন্ট ‘সুলতান’স কিচেন’

error: Content is protected !!
%d bloggers like this: