শুক্রবার , ১১ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি মেয়েদের ক্রিকেটে বড় জয়

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১১, ২০২২ ৫:৫১ অপরাহ্ণ

হিমেল চাকমা, রাঙামাটি।

৫০ তম শীতকালীন  জাতীয় ক্রীড়া প্রতিযোগীতায় ক্রিকেটে কুমিল্লা বিভাগকে ৭ উইকেটে এবং সিলেটকে ১০ উইকেটে হারিয়ে পুর্বাঞ্চলের চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটির জুরাছড়ির মেয়েরা।

শুক্রবার সকালে ও বিভাগে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ মাঠে অনু্ষ্ঠিত দুই খেলায় জুরাছড়ির মেয়েরা এ বিশাল জয় পায়।

পুর্বাঞ্চলের চ্যাম্পিয়ন এ দলটি এ জাতীয় পর্যায়ে অন্যান্য বিভাগের সাথে প্রতিযোগীতায় অংশ নেবে। এ প্রতিযোগীতার ফাইনাল খেলা ১৯ মার্চ অনুষ্ঠিত হবে।

জুরাছড়ি উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো মাহফুজুর রহমান থাকাকালীন  জুরাছড়ির এ মহিলা ক্রিকেট টিম গঠন করেন ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা। তাদের সহযোগীতা করেন রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, বর্তমান জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমাসহ অনেকে।

তবে মাহফুজুর রহমান জুরাছড়ি থেকে কক্মবাজারে মহেশখালী বদলী হলেও এখনো এ দলকে তিনি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। এ দলটি থেকে বর্তমানে ৫ জন মেয়ে বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে  পড়াশুনা করে খেলাধুলা চালিয়ে যাচ্ছেন।

জুরাছড়ির ভুবনজয় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা এখন দলটিকে দেখাশুনা করেন। দলটির কোচ তনয় চাকমা সহ স্থানীয় কয়েকজন এ দলটিকে পৃষ্ঠপোষকতা করছেন।

জুরাছড়ি উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা মো মাহফুজুর রহমান বলেন আমি কক্সবাজারে মহেশখালীতে বদলী হয়ে যাবার পরও মেয়েদের খোঁজ খবর রাখি। তাদের ক্রীড়া সামগ্রী কিনে দিই।  মাহফুজ বলেন, আমি কিছুদিন পর বিদেশে চলে যাব। মেয়েদের নিয়ে চিন্তা করছি। তাদের পৃষ্ঠপোষকতা করা দরকার। আমার বিশ্বাস এ মেয়েরা একদিন বিশ্বের কাছে দেশের নাম উজ্জল করবে। সেদিন বেশী দেরী নেই হয়ত।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড় ধসের সম্ভাবনায় এলাকা পরিদর্শনে ডিসি ও এসপি

দীঘিনালায় বিদেশী দম্পতি কন্যার জন্মদিন উদযাপন

কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা

সিত্রাংয়ের ক্ষতি কমাতে হ্রদে নৌ চলাচল বন্ধ; পাহাড় ধস ঝুঁকিপ্রবন এলাকায় সতর্কতা

বাঘাইছড়িতে ‘আইডিয়াল বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্সি’-এর উদ্বোধন

বঙ্গবন্ধুর সোনার বাংলাকে স্মার্ট গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাইয়ে হস্তশিল্প তৈরির কর্মশালা শুরু

চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

মুকুলে ভরে গেছে নানিয়ারচরের আম বাগানগুলো

দেশব্যাপী ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: