বুধবার , ৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সড়ক দুর্ঘটনায় রামগড় উপজেলা বিএনপির সভাপতির মৃত্যু

প্রতিবেদক
প্রতিনিধি, রামগড়, খাগড়াছড়ি
মে ৭, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো.ইব্রাহিম খলিল(৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এতে তার স্ত্রী ও এক সন্তান আহত হয়েছেন।মঙ্গলবার(৬মে) সন্ধ্যায় চট্টগ্রাম ডিসি রোর্ড এলাকায় চিকিৎসার কাজে যাওয়ার পথে ফৌজদারহাট পোর্ট কানেকটিং সড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, ইব্রাহিম খলিলকে বহনকারী চট্টগ্রামমুখী প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে মো.ইব্রাহিম খলিল আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় গাড়িতে থাকা তাঁর স্ত্রী ও এক সন্তান আহত হন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে মো. ইব্রাহিম খলিলের মৃত্যুতে পরিবার,আত্মীয়-স্বজনসহ,দলের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আজ বুধবার রামগড় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বেলা ২ টার সময় মরহুমের নামাজে জানাযা শেষে রামগড় কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে বলে দলের উপজেলা সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া নিশ্চিত করেছেন।

এদিকে,তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইঁয়া। এক শোকবার্তায় তিনি মরহুম ইব্রাহিম খলিলের রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করে বলেন,তার মৃত্যুতে আমরা এক পরীক্ষিত ও ত্যাগী নেতাকে হারালাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠানে অ্যাড. দীপেন দেওয়ান

দ্য স্টুডেন্ট সোসাইটি অব চট্টগ্রামের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

রাজস্থলীতে কিশোরীরা পেল জরায়ুমুখ ক্যান্সারের টিকা

রাঙামাটির মানিকছড়ি চেক পোষ্টে ৬লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শন

সাজেক ইউনিয়নে ওয়ার্ড বিএনপির কমিটি পুনর্গঠন

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

লংগদুতে প্রশিক্ষণ শেষ করা শিক্ষার্থীদের মাঝে কম্পিউটার সনদ বিতরণ

ঈদগাঁওয়ে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু- দক্ষতা উন্নয়নই টেকসই উন্নয়নের পথপ্রদর্শক

খাগড়াছড়িতে রিজিয়নের উদ্যোগে প্রয়াত সার্কেল চীফ মং প্রু সেইন শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: