রবিবার , ১৮ মে ২০২৫ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন 

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ১৮, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শহীদ শাহরিয়ার আলম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে চরম গাফিলতি ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন করেছে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল।আজ রবিবার সকাল ১১টায় দীঘিনালা সরকারি কলেজ গেইটের সামনে আয়োজিত এই মানববন্ধনে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে তারা শহীদ শাহরিয়ার আলমের হত্যাকাণ্ডের দ্রুত বিচার এবং তদন্তে গাফিলতির অবসানের দাবি জানান।

এ সময় মানববন্ধনে সভাপতিত্ব করেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল। এসময় এক বক্তব্যে বলেন “শাহরিয়ার আলম ছিলেন একজন মেধাবী ছাত্রনেতা, যার আদর্শ ও সাহসিকতা আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তাকে নির্মমভাবে হত্যার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার কোনো অগ্রগতি নেই, যা গভীর উদ্বেগজনক। আমরা মনে করি, তদন্ত প্রক্রিয়ায় গাফিলতির মাধ্যমে প্রকৃত খুনিদের রক্ষা করার অপচেষ্টা চলছে। এই অবস্থা চলতে দেয়া যায় না।”

মানববন্ধনে অন্যান্য ছাত্রদল নেতৃবৃন্দ বক্তব্য দেন এবং শাহরিয়ার আলমের স্মৃতিচারণ করেন। বক্তারা বলেন, “শাহরিয়ার ছিলেন আপসহীন সংগ্রামী ছাত্রনেতা। তাঁকে হত্যার মধ্য দিয়ে একটি প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা সে ষড়যন্ত্র কখনো সফল হতে দেবো না”। এসময় ছাত্রদলসহ বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মী’রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

খাগড়াছড়িতে সোলার সিস্টেম বিতরণ / শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ের মানুষ শান্তিচুক্তির সুফল পাচ্ছে- বীর বাহাদুর

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চোখের চিকিৎসা

রাঙামাটিতে পার্বত্য মন্ত্রনালয়ের কৃষি সরঞ্জামসহ নগদ অর্থ বিতরণ

কাপ্তাই শিলছড়ি ভেলাপ্পা পাড়া বৌদ্ধ বিহারের ভিত্তি প্রস্তর স্থাপন 

রাঙামাটি পৌরসভার কর্মসম্পাদন সহায়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ের আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তির টেন্ডারে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ঈদগাঁওয়ে যুব ঐক্য পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মন্দাভাব চলছে কাপ্তাই পর্যটন শিল্পে: সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

error: Content is protected !!
%d bloggers like this: