শুক্রবার , ৪ নভেম্বর ২০২২ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লাখো মানুষের সাধুবাদে শেষ হল রাজবন বিহারের ৪৯ তম চীবর দান

প্রতিবেদক
রিকোর্স চাকমা, রাঙামাটি
নভেম্বর ৪, ২০২২ ৭:৩১ অপরাহ্ণ

লাখো মানুষের সাধুবাদের মধ্যে দিয়ে শেষ হল রাঙামাটির রাজবন বিহারে ৪৯ তম কঠিন চীবর দান।

শুক্রবার বিকালে ২৪ ঘন্টার মধ্যে কোমর তাতের মাধ্যমে তৈরি কঠিন চীবর রাজবন বিহারের আবাসিক প্রধান ও বনভান্তের শিষ্য প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায় ।  এ সময় লাখো পূণ্যার্থীর সাধুবাদে মুখরিত হয় রাজবন বিহার এলাকা।

এরে আগে পূণ্যার্থীরা বুদ্ধ ভিক্ষুদের কাছে পঞ্চশীল প্রার্থনা করেন। পুণ্যার্থীদের পক্ষে ভিক্ষুসংঘের কাছে পঞ্চশীল প্রার্থনা করেন চাকমা রাজা দেবাশীষ রায়।

এ ধর্ম অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেশের শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

বৃহস্পতিবার বিকালে শুরু হওয়া দুই দিনের ধর্মীয় উৎসবকে কেন্দ্র রাঙামাটিতে ভিড় করেন দেশ বিদেশের লাখো পূণ্যার্থী। চীবর দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল আলম, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

তথাগত গৌতম বুদ্ধের সময় ২৪ ঘন্টার তুলা থেকে সুতা কেটে চীবর তৈরি করে বুদ্ধ ও শিষ্যসংঘকে দান করেন বিশাখা নামে এক পূণ্যবতি। ১৯৭২ সালে রাঙামাটির লংগদুতে পরিনির্বাপিত বনভান্তে সর্বপ্রথম এ রীতিতে কঠিন চীবর দান প্রচলন করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে এ রীতিতে চীবর দান করছেন পাহাড়ের বৌদ্ধধর্মালম্বীরা। বৌদ্ধদের বিশ্বাস কঠিন চীবর দানের কারণে সুখ শান্তি অর্জনের পাশপাশি পরবর্তী জন্মে সুখ লাভ করা যায়। করোনার কারণে গত দু বছর কোথাও এ রীতিতে কঠিন চীবর দান করা হয়নি। দু বছর পর এ অনুষ্ঠান বণ্যার্ঢ্য আয়োজনে উদযাপন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান ফজলুল কাদের মানিক

বাঘাইছড়িতে নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে

কাপ্তাই লেকে মৎস্য উপকেন্দ্রের অভিযানে ফের ২০০০ বর্গফুট জাল ও ২টি নৌকা জব্দ

রুমায় কলা গাছের তন্তু থেকে সুতা ও কাপড় বুনন প্রশিক্ষণ

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা

সাজেকের নিউলংকর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ১, আহত ১

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মহফিল

অনূর্ধ্ব-১৬ ক্রিকেটে রাঙামাটি ভেন্যুতে চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা

রাঙামাটি সেন্ট ট্রিজার স্কুলে শিক্ষা সাহিত্য ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: