রবিবার , ২৫ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
মে ২৫, ২০২৫ ৬:৪৫ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। শনিবার (২৫ মে) সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, “ভূমি সেবা এখন আগের চেয়ে অনেক সহজ ও প্রযুক্তিনির্ভর হয়েছে। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ ভূমি সেবা সম্পর্কে আরও সচেতন হবেন।”

মেলার প্রথম দিনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ভূমি সমস্যা ও সমাধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তারা ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

৩ দিনের ভূমি মেলার অংশ হিসেবে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। এতে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়।কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ১০ম শ্রেনীর তাসমিয়া জাহান, দ্বিতীয় ১০ম শ্রেনীর নিলয় চৌধুরী, এবং তৃতীয় স্থান অর্জন করে ৯ম শ্রেনীর নৈঋতা নাগ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইউএনও মোঃ আবু রায়হান। মেলা চলবে আজকে সহ আগামী দুই দিন। ভূমি অফিসের ডিজিটাল সেবা প্রদর্শন, অভিযোগ গ্রহণ বুথ, ভূমি রেকর্ড প্রদর্শনী, এবং সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত তথ্য ও পরামর্শ প্রদান করা হবে। এ ধরনের মেলা ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ পাহাড়ি ৫ সন্ত্রাসীকে আটক

নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত– লে. কর্নেল জাহিদুল ইসলাম

অশ্রুজলে কাপ্তাইয়ের দুই শিক্ষককে স্মরণ করলেন সহকর্মীরা

খাগড়াছড়ি স্টেডিয়ামে কাল ঐতিহ্যবাহী বলীখেলা

রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন

গণঅভ্যুত্থানে নিহত শহীদ মজিদের পরিবার পেল ১০লাখ টাকা

বাঘাইছড়ির মাহিল্যাতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে আর্থিক অনুদান বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

লংগদুতে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করল বিএফডিসি

error: Content is protected !!
%d bloggers like this: