মঙ্গলবার , ২৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
মে ২৭, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে ভূমি অফিসের আয়োজনে, ভূমি মন্ত্রণালয় ও ভূমি সংস্কার বোর্ড ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় তিন দিনব্যাপী ভূমি মেলার সমাপ্তি হয়েছে। মেলার শেষদিনে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে ভূমি মেলা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১০ ঘটিকায় সহকারী কমিশন (ভূমি) এর কার্যলয়ে থেকে বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আজ সমাপনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদি হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ চাকমা, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরদার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ইয়াসমি আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, “বাংলাদেশে অনলাইন ভূমি সেবা এখনো নতুন বিষয়। অনেক মানুষই এ সম্পর্কে অবগত নন। তাই ক্যাম্পেইনের মাধ্যমে মানুষকে অবহিত করা হবে।” বক্তারা বলেন, “মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু দালাল শ্রেণি নানা ফায়দা লুটছে। ভূমি সেবা ডিজিটাল হলে সেই অনিয়ম বন্ধ হবে।”

সমাপনী অনুষ্ঠানে বক্তারা আরও জানান, “সরকার ভূমি জরিপ থেকে শুরু করে শতভাগ ডিজিটাল সেবা নিশ্চিত করতে কাজ করছে। ভূমি মেলার মতো জনসচেতনতামূলক উদ্যোগ সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত পরিষ্কার ধারণা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ছাত্রলীগের মানববন্ধন

কাপ্তাইয়ে জেলা পরিষদ ও ইউএনডিপি’র গরু ও চারা বিতরণ 

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

মহালছড়ি ও মাইসছড়িতে বিএনপি নেতৃবৃন্দের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, শুভেচ্ছা বিনিময়,আর্থিক উপহার প্রদান

মহৎপ্রাণ মানুষকে পাশে চান ব্রেনস্ট্রোক করা কাউখালীর হতদরিদ্র গৃহবধূ শ্যামলী চাকমা

নিষেধাজ্ঞার কারণে পর্যটকহীন বান্দরবানে মাথায় হাত ক্ষুদ্র ব্যবসায়ীদের

কাপ্তাইয়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি

আন্দোলন গড়ে তুলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে- সাধুরাম ত্রিপুরা

শেখ হাসিনা দেশের সকল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাজস্থলীতে শেষ হল প্রমীলা ফুটবল টুর্নামেন্ট

error: Content is protected !!
%d bloggers like this: