মঙ্গলবার , ২৭ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই বিএসপিআই’র আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
মে ২৭, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ

“একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) এর উদ্যোগে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আউটরিচ ক্যাম্পেইনিং প্রোগ্রাম।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমূখী পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এডভোকেট মুহাম্মদ আবদুল কুদ্দুছ মানিক।

এসময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মিজানুর রহমান, শিক্ষক প্রতিনিধি এম. হারুনুর রশিদ মুনিরী, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ ছাদেক হোসেন, সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবদুর রহিম সিকদার ও প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম।

বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠানের চিফ ইনস্ট্রাক্টর (পাওয়ার) প্রকৌশলী রহমত উল্লাহ, আইডিজি-ASSET প্রজেক্টের ফোকাল পার্সন প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম, ইঞ্জিনিয়ার রহমত উল্ল্যাহ, সুমন চাকমা প্রমূখ।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা চৈত্রী বড়ুয়া-এর সঞ্চালনায় স্থানীয় মিনা সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীগোষ্ঠী, নাট্যদল ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার মধ্যে ছিল সংগীত ও নৃত্য।

প্রোগ্রামটির মাধ্যমে কারিগরি শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয় বলে আয়োজকরা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় নারী উদ্যোক্তাদের ৩ দিনের পণ্য মেলা

পার্বত্যাঞ্চলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাহাড়ী ভাতা চালু ভিন্নতর এনটিআরসিএ পরীক্ষা গ্রহণ ও শিক্ষক নিয়োগের দাবী

গ্রীণ হিলের দরপত্র বিজ্ঞপ্তি

রক্তদাতারা মানবিক গুণের অধিকারী’-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে ১৯৫২সালে ভাষা আন্দোলনে বিজয়ী হয়েছে- মংসুইপ্রু  

জুরাছড়ির সীমান্তবর্তী পুন্নমনিছড়ায় স্কুল নির্মাণ কাপ্তাই ৪১ বিজিবির

বিলাইছড়ি জোনের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, হেডম্যান, কারবারি ও যুব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের পরিচালক নিহত

রাঙামাটিতে অবৈধ অটোরিক্সা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে জেলা প্রশাসনের অভিযান

ক্যান্সারে আক্রান্ত পিংকীর চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে লাইফ ফর কনসার্ট

error: Content is protected !!
%d bloggers like this: