বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে চাঁদাবাজি- লুটপাটের মাধ্যমে গণ- হয়রানিমূলক মামলা, প্রতিবাদে রাজপথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানববন্ধন

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়িতে লাগামহীন চাঁদাবাজি লুটপাট সন্ত্রাস অযাচিত হয়রানি ও অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে মানববন্ধন করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শহরের শাপ্লা চত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগে নেতৃত্ব দানকারী চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী, সমন্বয়ক হাবীবুর রহমান সুমন, সমন্বয়ক শামীম আহমেদ, সমন্বয়ক মাহমুদুল হাসান, মো. সায়েম, শিক্ষার্থী আল আমিন, নার্গিস আক্তার, বাধন, জালাল ও শিক্ষার্থী ফাহিমসহ খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

কোনো দূর্নীতিবাজকে ছাড় দেয়া হবে না। বিভিন্ন দপ্তরে ঘুষ গ্রহণ, সরকারি বিভিন্ন কাজে বাঁধা দিয়ে দলীয় কমিশন বার্ণিজ্য, সিন্ডিকেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মিথ্যা মামলায় আসামী করে সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজিসহ অনৈতিক সব ধরনের অপরাধীদের বিচার হবে বলে হুশিয়ারি দেন বক্তারা।

চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সমন্বয়ক আমিরুল ইসলামের প্রতিবাদী বক্তব্যের মাধ্যমে সমাপ্ত হয় ঘন্টাব্যাপী চলা এ প্রতিবাদী মানব্বন্ধন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো. রফিক হোসেন, সমন্বয়ক মো. আফিকুল ইসলাম, সমন্বয়ক মো. মাহাবুব আলম, মো. রফিক ইসলাম ও অন্য সমন্বয়করাসহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা এতে অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন এ্যাথলেটিকস প্রতিযোগীতায় রামগড় ৪৩ বিজিবি চ্যাম্পিয়ন 

তেল বিক্রিতে কারচুপি, কাপ্তাইয়ের আশা অয়েলকে জরিমানা 

রামগড়ে নির্বাচনী আচারণবিধি পালনে জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময় সভা

কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটে বিএনপির লিফলেট বিতরণ

বরকলে ২৬টি স্কুলে জোড়াতালির সংস্কার কাজ শেষ; দুর্নীতিমুক্ত অফিসার চান শিক্ষকরা

পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে বরকলে পিসিপির ছাত্র ও জনসমাবেশ

চিকিৎসাসেবায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত ডা. কামরুল হাসান, চিকিৎসক সংকটে কাপ্তাইয়ের ২৫ হাজার মানুষ

ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে নামকরণ হলো চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব

জুরাছড়ি জোন কমান্ডার কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ

বিএনপি নেতা আনোয়ারুল আজিমের মৃত্যুতে নজরুল ইসলাম আজাদের শোক

error: Content is protected !!
%d bloggers like this: