বুধবার , ২৮ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহের শুভ উদ্ভোধন

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
মে ২৮, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

পুষ্টির বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে উদ্ভোধন করা হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫।

বুধবার (২৮ মে) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল অফিসার মোয়াজ্জেম হোসেন চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডাঃ কলিন্স চাকমা পুষ্টি সচেতনতা বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। স্বাস্থ্য সুরক্ষায় মানব দেহের কার্যকারিতা ও ভিটামিনের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, আইনশৃঙ্খলা বাহিনীর অফিসার, সাংবাদিকবৃন্দ। অতিথিরা পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব এবং সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন, সঠিক পুষ্টি নিশ্চিত না হলে সুস্থ জাতি গঠন সম্ভব নয়। বিশেষ করে শিশুকাল থেকেই পুষ্টিকর খাদ্য গ্রহণ নিশ্চিত করার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থভাবে গড়ে তোলা সম্ভব।

সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্ঠা চাকমা প্রতিদিনের চিত্র নিউজকে জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে রয়েছে জনসচেতনতামূলক সভা, পুষ্টি বিষয়ক পোস্টার প্রদর্শনী যা ২৮ মে থেকে ০৩ জুন ৭ দিন ব্যাপী চলমান থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ স‌ন্মেলন জামাত নেতার বিরু‌দ্ধে

সড়কের দাবিতে লংগদুতে মানববন্ধন

থানচিতে সাঙ্গু নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩

রাইখালীতে ২৩  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন 

কাপ্তাইয়ে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

গাছবাহী ট্রাকে ওভারলোড, কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ৩

আলীদকমে গরু চোরা কার্বারীদের সংঘর্ষে একজন নিহত

লংগদুতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রস্তুতি সভা 

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক সহায়তা

আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: