শুক্রবার , ৪ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত, স্ত্রী-সন্তান আহত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৪, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মাওলানা আব্দুল মান্নান (৪৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী ও চার বছর বয়সী ছেলে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়ার বরইতলি এলাকার বুড়ির দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান পেকুয়ার উজানটিয়া এএস আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক ছিলেন। তার বাড়ি কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের মাইজপাড়া গ্রামে। তবে তিনি পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।

আহত স্ত্রী আরশি (২৭) ও ছেলে শিহাম (৪) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে শিক্ষক মান্নানের মৃত্যু হয়।

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন বরইতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে সিএনজি অটোরিকশাযোগে ঈদগাঁও হয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন আব্দুল মান্নান। পথিমধ্যে বরইতলি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার ট্রাকে ধাক্কা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল মান্নান শুধু একজন শিক্ষকই ছিলেন না, বরং ধর্মীয় দায়িত্বও পালন করতেন। তিনি ঈদগাঁও উপজেলার  ইসলামপুর ধর্মের ছড়া জামে মসজিদের খতিব হিসেবে প্রতি শুক্রবার জুমার নামাজে ইমামতি করতেন। প্রতি বৃহস্পতিবার তিনি পেকুয়া থেকে ঈদগাঁওতে যেতেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস, ৫ হাজার টাকা জরিমানা

চকরিয়ায় দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার ৯৬.৫৯%, জিপিএ-৫ পেলো ২২ শিক্ষার্থী

কাপ্তাইয়ে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালন

পাহাড়ে বনজ ঔষধি প্রাপ্তির সহজলভ্যতা কমে এসেছে

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা

উপজেলা আওয়ামীলীগের সংবাদ সম্মেলনে দাবি / পানছড়ির আবু তাহের শিবির কর্মী ছিলো !

ভূমি অধিগ্রহণে জালিয়াতির অভিযোগে রামগড়ের বর্তমান ও সাবেক মেয়রসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

কাপ্তাই লেকে মৎস্য উপকেন্দ্রের অভিযানে ফের ২০০০ বর্গফুট জাল ও ২টি নৌকা জব্দ

কর্ণফুলী নদীতে ফুল ভাসাল তঞ্চঙ্গারা

error: Content is protected !!
%d bloggers like this: