শনিবার , ৬ ডিসেম্বর ২০২৫ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে উদ্বোধন করা হয়েছে ২৪ কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৬, ২০২৫ ৪:৫৬ অপরাহ্ণ

কাপ্তাই হতে রাঙামাটি পৌরসভা পর্যন্ত ২৪ কিঃমিঃ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির পর্যটন, সৌন্দর্য পাহাড় লেক এবং খেলাধুলা, সবুজায়ন, আলোকায়ন ও পরিচ্ছন্ন পৌরসভা গড়াই লক্ষ্য রাঙামাটি পৌরসভার আয়োজনে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮ টায় কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে রাঙামাটি পৌরসভা পর্যন্ত শেষ হয়। এতে ৩শ’জন পুরুষ ও মহিলা প্রতিযোগী এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। পৌরসভা সুত্রে জানা যায় পুরুষ ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ১ম বিজয়ী পাবে দশ হাজার টাকা, ২য় বিজয়ী আট হাজার টাকা এবং ৩য় বিজয়ী ছয় হাজার টাকা এবং মহিলা ১ম বিজয়ী দশ হাজার টাকা ২য় বিজয়ী আট হাজার টাকা এবং ৩য় বিজয়ী ৬হাজার টাকা

এছাড়াও চল্লিশোর্ধ দৌড় প্রতিযোগী ১ম বিজয়ী পাবে ৫ হাজার, ২য় বিজয়ী ৪হাজার ও ৩য় বিজয়ী পুরস্কার পাবে ৩ হাজার টাকা। ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে উদ্বোধন করে রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এবং রাঙামাটি পৌর প্রশাসক মোবারক হোসেন। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন সহ রাঙামাটি জেলা পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পৌরসভার উপপরিচালক বলেন, বিশ্বের নিকট রাঙামাটির সৌন্দর্য,  কাপ্তাই লেক সবুজ পাহাড়, বনায়নকে আরো পরিচিত এবং সবুজায়ন, আলোকায়ন ও পরিচ্ছন্ন লক্ষ্য আমাদের মূল উদ্দেশ্য এই ম্যারাথন। আশাকরি খেলাধুলার মাধ্যমে মনোনিবেশ করে সকলে সুস্থ থাকবে এটাই প্রত্যাশা। এসময় কাপ্তাই সুইডেন পলিটেকনিক রোভার স্কাউটস, কাপ্তাই বন বিভাগ, আইনশৃঙ্খলা ও রেডক্রিসেন্ট ম্যারাথন দৌড়ে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: