শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জনমুখী প্রচারকে বেগবান করবে ‘জিপিএমএস’: গণযোগাযোগ মহাপরিচালক

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ

সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) সরকারের জনমুখী প্রচার কার্যক্রম তথা গণযোগাযোগকে আরও বেগবান করবে বলে মন্তব্য করেছেন গণযোগাযোগ অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক এস এম আব্দুর রহমান।

তিনি বলেন, নতুন এ মূল্যায়ন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার পাশাপাশি জনসেবার মানও উন্নত করা সম্ভব।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর) কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বড়ইছড়ির উদ্যানতত্ত্ব বিভাগের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী ‘জিপিএমএস কর্মপরিকল্পনা অবহিতকরণ’ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম আব্দুর রহমান বলেন, গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমে কতটি উঠান বৈঠক, কমিউনিটি সভা, চলচ্চিত্র প্রদর্শনী বা গণসংলাপ হয়েছে, শুধু সেই সংখ্যা দিয়ে কার্যক্রমের সফলতা মূল্যায়ন করা হবে না। কতজন মানুষের কাছে উন্নয়নবার্তা পৌঁছেছে, তাঁরা কতটুকু তা গ্রহণ করেছেন এবং এর কী ফলাফল হয়েছে—এসব বিষয়ও জিপিএমএসের আওতায় মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, জিপিএমএসের আওতায় তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। এর ফলে সরকারি প্রতিষ্ঠানগুলো আরও পরিকল্পিত ও ফলাফলভিত্তিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ময়মনসিংহ তথ্য অফিসের পরিচালক মীর আকরাম।

কর্মশালায় রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং গণযোগাযোগ অধিদপ্তরের সদর দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। দুই দিনের কর্মশালায় জিপিএমএস কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও অগ্রগতি মূল্যায়নসহ নির্ধারিত নির্দেশিকার আলোকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ওসির সাথে প্রেসক্লাব সদস্যদের সৌজন্য স্বাক্ষাৎ

দীঘিনালা সরকারি কলেজে মংসুইপ্রু চৌধুরী / শিক্ষার সাথে সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়ার মেলবন্ধন সময়ের দাবি

রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত / ‘বাস্তবায়ন করি অঙ্গীকার, জীববৈচিত্র্য হবে পুনরুদ্ধার‘

ইবনে সিনা ট্রাস্ট ও ফ্যাড-ক্যাব-এর মধ্যে দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দু’জন

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বান্দরবানে গ্যাং স্টার খ্যাত রকি গ্রেফতার

নির্বাচনী আচরণ বিধি লংঘন করায় ৫ মোটরসাইকেল চালকের বিরুদ্ধে মামলা জরিমানা

বান্দরবানের ৫ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

জুরাছড়িতে উৎপাদনশীলতা দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: