রবিবার , ৬ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে ঘুমন্ত মেয়েকে হত্যা করে খালে ভাসিয়ে দিলেন পিতা

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৬, ২০২৫ ৯:২৪ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাদকাসক্ত এক পিতা ঘুমন্ত অবস্থায় নিজের ৪ বছর বয়সী কন্যা সন্তানকে লোহা দিয়ে আঘাতে হত্যা করে লাশ খালে ভাসিয়ে দিয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক পিতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালীর কুনারপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু তানিছ ফাতেমা জুতি (৪)। সে স্থানীয় আমান উল্লাহর তৃতীয় সন্তান। আমান উল্লাহ একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

মনখালী এলাকার আব্দুর রহমান জানান, ঘটনার দিন আমান উল্লাহ শামলাপুর বাজারে গিয়ে মোবারক, আব্দুল্লাহ ও সৈয়দ আলমের সহায়তায় গাঁজা সেবন করেন। পরে বাড়িতে ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে স্ত্রী বড় দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু ছোট সন্তান জুতি ঘুমিয়ে থাকায় তাকে সঙ্গে নিতে পারেননি। রাগে উন্মত্ত হয়ে ওঠা আমান উল্লাহ ঘুমন্ত অবস্থায় ছোট মেয়ে তানিছ ফাতেমার মাথায় লোহার বস্তু দিয়ে আঘাত করেন এবং মৃত্যু নিশ্চিত করে পাশের মনখালী খালে ফেলে দেন।

পরে স্ত্রী বাড়িতে ফিরে এসে মেয়েকে খুঁজে না পেয়ে স্থানীয়দের সহযোগিতায় খোঁজ শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে খালের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেন এলাকাবাসী।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘাতক পিতা আমান উল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ি ইনচার্জ দূর্জয় সরকার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন এবং আসামিকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবি’র শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

কাপ্তাইয়ে গাঁজা ও চোলাই মদসহ আটক ১

বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত

বান্দরবানে অনাথ শিশুদের নিয়ে “সময়ের আলো” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মহালছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গুচ্ছগ্রামে বন্দী বাঙালিদের পুনর্বাসন করার দাবি পিসিসিপির

রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

সাংবাদিক পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ সভা অনুষ্ঠিত

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ৪ লাখ টাকার ওষুধ জব্দ ও জরিমানা

শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া পুরস্কার তুলে দিলেন সেনাবাহিনী বাঘাইহাট জোন

error: Content is protected !!
%d bloggers like this: