মঙ্গলবার , ৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

উখিয়ায় নিখোঁজ ইউপি সদস্য কামালের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৮, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন দূর্জয় ওরফে কামাল মেম্বার নিখোঁজ হওয়ার পরদিন দুপুরে খালে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে কামাল মেম্বার বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতভর সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।পরবর্তীতে বিষয়টি রাতেই স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়।

৮ জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে স্থানীয়রা একটি খালে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং তা কামাল মেম্বারের বলে নিশ্চিত করে।

এ বিষয়ে জালিয়াপালং ইউনিয়ন ও উখিয়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও এলাকাবাসীর মধ্যে এটি নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ১৫ লাখ টাকার বিদেশী সিগারেট আটক

কক্সবাজার শহরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাপ্তাই থানায় নারী-শিশু-বয়স্ক-প্রতিবন্ধীদের আলাদা সার্ভিস ডেস্ক

প্রতিমন্ত্রী মীর হেলালের পাশে সবাই, নেই শুধু এমপি দীপেন!

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা

খ্রিস্টান বড়দিন উপলক্ষে ৫৪ বিজিবির আর্থিক সহায়তা

বৃহত্তর রাঙামাটি সমিতি (চট্টগ্রাম)’র ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটির বাঘাইছড়ি ও নানিয়ারচরে পৃথক অগ্নিকাণ্ডে ৬ বসতঘর পুড়ে ছাই

দীঘিনালায় রোভার সদস্যদের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ

রাঙামাটি বান্দরবান সড়কের ৪১ মিটার দীর্ঘ নান্দনিক ঘাগড়া সেতুর উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: