মঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
জুলাই ১৫, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় তামাক নিয়ন্ত্রণ আইন সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে টাস্কফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ বায়েজিদ -বিন-আখন্দ। এতে ‘তামাক নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারে নিয়ন্ত্রণ কার্যক্রম’ বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা মেডিকেল অফিসার অম্বরিশ মিত্র। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণে বক্তব্য রাখেন থানা এসআই সুমন, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, রিসোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন টাস্কফোর্স কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা। কর্মশালায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তারা আইন প্রয়োগে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ কার্যক্রমের মাধ্যমে তামাকবিরোধী আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি ও সামাজিক পর্যায়ে আইন প্রয়োগে সক্ষমতা উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র তাহসিনের লাশ মিলল ৬৪ ঘন্টা পর  

কাপ্তাইয়ে বর্ষবিদায় ও বর্ষবরণে বিজিবির নানা আয়োজন

গুইমারায় চলন্ত অবস্থায় বিদেশী ব্রান্ডের গাড়ি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাঙামাটি আল-আমীন সুন্নি যুব সংঘের মাহফিল অনুষ্ঠিত

পাহাড়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মরিয়া বিএনপি’র কেন্দ্রীয় নেতা এড.দীপেন দেওয়ান

জাতীয় সমবায় দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

বাঘাইছড়িতে অস্ত্র জমাদান স্মৃতিস্তম্বকে সংরক্ষণের উদ্যোগ

ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

৪১ বিজিবির উদ্যোগে মুরালী পাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: