শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজার জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির নির্বাচন সম্পন্ন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ২৫, ২০২৫ ৯:৪৩ অপরাহ্ণ

কক্সবাজার জেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আগামী ৩ বছরের জন্য সভাপতি পদে রিজুয়ান আরা লিজা ও সাধারণ সম্পাদক পদে তাসলিমা জান্নাত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বতস্ফুর্ত ও শান্তিপূর্ণভাবে এই নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনের ভোটগ্রহণের পূর্বে সমিতির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অবসরপ্রাপ্ত পরিবার কল্যাণ পরিদর্শিকা মিসেস মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিডিএমএ’র সভাপতি মোহাম্মদ আলম। বিশেষ অতিথি ছিলেন, বিডিএমএ’র কেন্দ্রীয় সহসভাপতি ও কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম।

কমিটির অন্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহসভাপতি শাহিন আক্তার, সহসভাপতি নাসরিন জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক রুমি পাল, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার শিমুল, অর্থ সম্পাদক জেসমিন সুলতানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারজিনা আকতার লিপি, দপ্তর সম্পাদক সিদরাতুল মুনতাহা, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন্নাহার মরিয়ম ও সমাজকল্যাণ সম্পাদক দিলশাদ শিউলি। সমিতির নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন, বৃষ্টি দে মুন্নী, তাজনিন মোস্তারি, শাহিদা সুলতানা, শামিমা আকতার মিনু, শারমিন আকতার ও এইখিন রাখাইন।

পরে ৭ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। এতে প্রধান উপদেষ্টা নির্বাচিত হন ফাতেমা আনকিছ ডেইজি। অন্য উপদেষ্টারা হলেন, লক্ষী রণী চৌধুরী, আয়েশা আকতার মুন্নী, হামিদা জান্নাত, শ্যামলী দাশ, মিতা বড়ুয়া ও হোসনে আরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সাবেক ছাত্রলীগ নেতাদের প্রীতি সম্মেলনে অভিযোগ / আওয়ামীলীগে এখন হাইব্রিডদের কারণে ত্যাগীরা মূল্যায়ন পাচ্ছেন না

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অভিযানের নির্দেশ খাগড়াছড়ি পুলিশ সুপারের

দীঘিনালায় গলায় ফাঁস দেওয়া যুবকের লাশ উদ্ধার

ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ

নতুন কারিকুলামে পরীক্ষার সংখ্যা কমবে

বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে ১ সেনা কর্মকর্তা ও ৩ সন্ত্রাসী নিহত

কক্সবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

রাঙামাটিতে ঘণ্টাব্যাপী সড়কের যানবাহন চলাচল বন্ধ রেখে সনাতন যুব পরিষদের বিক্ষোভ সমাবেশ

নানিয়ারচরে যক্ষা নিয়ন্ত্রণে ওরিয়েন্টেশন সভা

দীঘিনালায় বিএনপির বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: