মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে জাতীয় আন্তর্জাতিক যুব দিবস পালিত

বিলাইছড়িতে নানা আয়োজনে সরকারি- বেসরকারিভাবে  জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (১২ ই এপ্রিল) দিবসটি উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিস এর আয়োজনে কনফারেন্স রুমে এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক এবং সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে, উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাফর আহাম্মদ, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী। আরও উপস্থিত ছিলেন ঋণ গ্রহীতা মৈত্রী দেওয়ান ও মো.শামসুদ্দিন সহ কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা। যুব উন্নয়ন এর মাধ্যমে ৮ জন যুবদের  ৫ লক্ষ ৮০ হাজার টাকা যুব ঋণ বিতরণ করা হয়েছে। সঞ্চালনায় উপ- সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া।

অন্যদিকে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার আস্থা প্রকল্প কর্তৃক বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে উপজেলা ইয়ুথদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক  যুব দিবস পালন করেছে। দিবসটি  উপলক্ষে এক আলোচনা সভায় আশিকার আস্থা প্রকল্পের জেলা সিভিক প্লাটফর্মের সদস্য সুজন কুমার তঞ্চঙ্গ্যা সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার রিতা চাকমা, চেয়ারম্যান প্রতিনিধি ওয়ার্ড মেম্বার বাবুলাল তঞ্চঙ্গ্যা,আশিকার ইয়ুথ গ্রুপের উপজেলা সভাপতি থুইপ্রু মার্মা( আকাশ) সহ ইয়ুথ গ্রুপের অন্যান্য সদস্য- সদস্যা সহ কার্বারী, জনপ্রতিনিধি এবং গণমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই সপ্তাহব্যাপী কেক তৈরি প্রশিক্ষণের উদ্বোধন

রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল / সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

রামগড়ে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরণ

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব 

পরিমিত বৃষ্টিতে লংগদুর পাহাড়ে সোনালী জুমের হাসি

ঈদগাঁও আদর্শ সাংবাদিক পরিষদের ঈদ পুনর্মিলনী ও কমিটি গঠন

অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান মারমা নাগরিক সমাজের প্রধান উপদেষ্টার

রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী কঠিন চীবর দান উৎসব শুরু

খাগড়াছড়ির ধর্মপুরে যৌথ বাহিনীর অভিযানে আটক ১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর ৭৫৮ নবীন সৈনিকের শপথ গ্রহণ

error: Content is protected !!
%d bloggers like this: