মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই চন্দ্রঘোনা ক্রীস্টিয়ান হাসপাতালে হামলার প্রধান আসামী গ্রেফতার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৯, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ভাংচুর ও হামলার প্রধান আসামী মো: রবিউলকে (২১) গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, আজ (মঙ্গলবার) দুপুর ১টা ৩০ মিনিটে হাসপাতাল এলাকা হতে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হই।

গ্রেফতারকৃত আসামী মো: রবিউল চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ৯নং ওয়ার্ডের বনগ্রাম মো: জাহাঙ্গীর আলম এর ছেলে বলে ওসি জানান।

ওসি আরোও জানান, আজ দুপুর ১ টার দিকে হাসপাতাল এলাকায় চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান  হাসপাতাল ভাংচুর ও হামলার অভিযক্ত প্রধান আসামী রবিউলকে  ঘুরাঘুরি করতে দেখলে হাসপাতালের নিরাপত্তা কর্মীরা তাঁকে ধরে পুলিশকে খবর দিলে আমি সহ পুলিশ ফোর্স তাঁকে আটক করি।

আসামীকে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয় বলে পুলিশ জানান।

প্রসঙ্গত: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ১৬ আগস্ট সন্ধ্যায় একদল যুবক লাটিসোটা নিয়ে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের গাড়ি এবং ভাংচুর করে এবং এই ঘটনায় বাঁধা দিলে হাসপাতালের ৪ জন নিরাপত্তাকর্মীকে লাঠি দিয়ে আঘাত করে আহত করেন। ইতিমধ্যে এই ঘটনায় আরোও এজাহারভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়নশীল দেশে উত্তরণে রাজস্থলীতে আলোচনা সভা

জুরাছড়িতে আনসার ভিডিপি সদস্যদের ১০ দিনের প্রশিক্ষণ শুরু

রাঙামাটিতে গ্লোবাল ব্যাংকের একশ’তম শাখার উদ্বোধন

বটতলী উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

দীঘিনালায় মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া মুখ থুবড়ে পড়েছে – সন্তু লারমা

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার

প্রতি লিটার সয়াবিন ১৫২ টাকায় বিক্রি করল সততা স্টোর

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে সফলতা কামনা করি -দীপংকর

বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ পার্বত্য উপদেষ্টার

error: Content is protected !!
%d bloggers like this: