শনিবার , ৩০ আগস্ট ২০২৫ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে যুব ঐক্য পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ৩০, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও যুব ঐক্য পরিবারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পঞ্চম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আয়োজিত আলাচনা সভায় বিভিন্ন শ্রেনীর লোকজন অংশ নেন। সংগঠনের সভাপতি রেহেনা আকতার কাজলের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগরের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াছ মিয়া।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে কক্সবাজার উত্তর বন বিভাগের মেহেরঘোনার রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, মীর মোহাম্মদ নোমান, সংগঠনের উপদেষ্টা শফিউল আলম, সহ সভাপতি প্রভাষক জাহাঙ্গীর আলম, নিবাহী সদস্য অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন ও সদস্য উপজেলা স্বাস্থ্য সহকারী এনামুল হক বক্তব্য রাখেন।

এসময় সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক রিগ্যান, সদস্য সালাউদ্দিন কাদের, মেহেরঘোনা বিট কর্মকর্তা ফিরোজ কবির, মিজবাহুল ইসলাম মুন্না, অর্থ সম্পাদক আমীনুর রশিদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফাহিম, ক্রীড়া সম্পাদক মো: ইদ্রিস, ত্রান ও কর্মসংস্থান সম্পাদক ইব্রাহিম, শিক্ষা সম্পাদক ইসতিহার হোসাইন ফাহিম, কার্যনিবাহী সদস্য মোঃ ইব্রাহিম, মিজানুর রহমান, বেলাল উদ্দিন আফগানী, মুবিন, ইউনুছ, ইসমাইল বেলাল, আনোয়ার হোসেন ও শরীফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভা শেষে ফিতা কেটে প্রধান কার্যালয় উদ্বোধন করেন যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াছ মিয়া। পরে প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলমাছিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গাছের চারা রোপন করা হয়। শেষে সংগঠনের সকলের সমৃদ্ধি কামনা করে দোআ-মুনাজাত করেন মাওলানা এনামুল হক ইসলামাবাদী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মানিকছড়িতে কৃষকদের মাঝে সার বীজ চারা ও কৃষি সামগ্রী বিতরণ

রাউজানের একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতিগত বিদ্বেষ ছড়ানো হচ্ছে

লংগদুতে ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাপ্তাইয়ে স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ষষ্ঠক নেতা কোর্সের সমাপনী

নানিয়ারচরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

কাপ্তাইয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পার্বত্য উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা: জেলায় শ্রেষ্ঠ অহিদ উল্লাহ্

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ৭ বছরেও হয়নি ৮ হত্যার বিচার, ভুক্তভোগীদের ক্ষোভ

বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমাপনী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: