সোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ১, ২০২৫ ৯:৪৯ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির বাঘাইছড়িতে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা ক্ষুদ্র জাতিগোষ্ঠী বিএনপি। আজ সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলার রূপকারী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অলক বিকাশ চাকমা। প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল মান্নান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল সামাদ ও সদস্য সচিব নাছির উদ্দিন, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন ও সাংগঠনিক সম্পাদক নবির হোসেন, পৌর তাতীদলের সভাপতি খিজির আহাম্মদ ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার বিন নাছির (রিয়াজ), মাচালং বাজার কমিটির সভাপতি ফুলেস কারবারি ও রজত বিকাশ চাকমা প্রমুখ।

বিএনপি কর্মী মো. শাহ আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাচালং সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. নাঈম উদ্দিন। আরও বক্তব্য দেন উপজেলা কৃষক দলের দপ্তর সম্পাদক বিপাসু চাকমা, সদস্য মিহির চাকমা, রূপকারী ইউনিয়নের বিএনপি কর্মী আলো বিকাশ চাকমা, সাজেক ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি খুকু মনি চাকমা, খেদারমারা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক রমিত কুমার চাকমা প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অভিযোগ করেন, বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপিতে পাহাড়ি জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে অবমূল্যায়ন করা হচ্ছে। তারা জানান, একসময় উপজেলা বিএনপির কমিটিতে ৩৬ জন সদস্য ছিলেন, অথচ বর্তমানে পাহাড়ি জনগোষ্ঠী থেকে মাত্র ৩ জন সদস্য রয়েছেন। ভবিষ্যতে তাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা।

প্রধান অতিথি সেলিম উদ্দিন বাহারী বলেন, “পিছিয়ে পড়া পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নেই বিএনপি কাজ করছে। আগামীতে বিএনপি সরকার গঠন করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পরিবারকে রেশন কার্ড প্রদানসহ ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে সব ধরনের সুবিধায় অগ্রাধিকার দেওয়া হবে।” এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে অলক বিকাশ চাকমা বলেন, “পাহাড়ি জনগোষ্ঠীকে বারবার অবমূল্যায়ন করা হলেও আমরা ধানের শীষে ভোট দেব। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” একই সঙ্গে উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপিতে পাহাড়ি জনগোষ্ঠীর যথাযথ মূল্যায়নের দাবি জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বৃক্ষের প্রতি মানবপ্রেম জাগ্রত হোক

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে কাপ্তাই থানার উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা 

মেদাকচ্চপিয়া ন্যাশনাল পার্ক পরিদর্শন করেছেন ইউএনও

এবার নিজ উদ্যোগে সড়ক মেরামত করলো রামগড় বিএনপি

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পাচ্ছেন ৯০ পরিবার 

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের উন্নয়ন ও কল্যাণে অবিরাম কাজ করছেন- মন্ত্রী বীর বাহাদুর

জাতীয় শোক দিবসে রাঙামাটি প্রেসক্লাবের আলোচনা ও দোয়া মাহফিল

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি সম্মেলন হচ্ছে ১৭ মে

কাপ্তাই সফরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: তোফায়েল ইসলাম 

রাজস্থলীতে তিনটি পূজা মান্ডপে দূর্গা উৎসব প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন

error: Content is protected !!
%d bloggers like this: