শনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কেরাত, হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৭:৫৯ অপরাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শনিবার (৬ সেপ্টেম্বর)  দিনব্যাপী কেরাত প্রতিযোগিতা, হামদ-নাত পরিবেশনা, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সকালে কেরাত প্রতিযোগিতার মাধ্যমে সূচনা হয় কর্মসূচির। পরে শিক্ষার্থীরা হৃদয়স্পর্শী হামদ ও নাত পরিবেশন করে। কুইজ প্রতিযোগিতায় নবী করীম (সা.)-এর জীবন ও শিক্ষার নানা দিক উঠে আসে।

আলোচনা সভায় বক্তারা রাসূলুল্লাহ (সা.)-এর চরিত্র, দয়া, ন্যায়পরায়ণতা ও মানবকল্যাণে তাঁর অবদান তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নবী করীম (সা.)-এর জীবনাদর্শ অনুসরণ করে জীবন গড়ার আহ্বান জানান।

প্রধান শিক্ষক মাহবুব হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ নুর জামাল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র অফিসার আশরাফুর রহমান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, সিরাজ আহমেদ চৌধুরী ও গুল আফরোজা আক্তার, সহকারী শিক্ষক স্বপন দাস, শুভ চৌধুরী ও জীবন নাহার সাথীসহ অন্যান্য৷ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

শেষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালীতে ৪৫ জন জীবন্ত মায়ের পূজা ও আরাধনায় ব্যতিক্রমী আয়োজন

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে বিতর্ক প্রতিযোগিতা

কাউখালীতে স্থানীয় সরকার দিবস পালন

জুরাছড়িতে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

ঈদগাঁওয়ে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

রাঙামাটি শহরের ৫ ঈদ জামাতের সময় সূচি

স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

এক কিলোমিটার দূরেই কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র, তবুও বিদ্যুৎ বঞ্চিত কলাবুনিয়াবাসী

খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩টি আসনে ৩৪৪টি ভোট কেন্দ্রে নিরাপত্তা দেবে গুইমারা সেক্টর

রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির নেতৃত্বে কামাল হোসেন-রফিকুল ইসলাম 

error: Content is protected !!
%d bloggers like this: