বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

টেকসই উন্নয়ন অভীষ্টে সুশাসন প্রতিষ্ঠায় রাঙামাটিতে কর্মশালা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৪:০১ অপরাহ্ণ

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠায় রাঙামাটিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবির যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

কর্মশালায় অংশগ্রহণকারীরা এসডিজি বাস্তবায়নে মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সমন্বয়ে কর্মপরিকল্পনা বাস্তবায়ন; উন্নয়ন বাজেটে প্রতিফলন, দুর্নীতি দমন, ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, অংশীদারত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একইসঙ্গে সরকারি-বেসরকারি দপ্তরে সুশাসন প্রতিষ্ঠা, তথ্য প্রকাশ, দুর্নীতিমুক্ত সেবা প্রদান, অংশীজনের সম্পৃক্তকরণ, সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধি, উপাত্ত ঘাটতি নিরসনসহ এসডিজি বাস্তবায়নে সমন্বিত কর্মপরিকল্পনা ও বাজেট প্রতিফলনের প্রয়োজনীয়তার ওপর নানা পরামর্শ ও প্রতিবন্ধকতার বিষয় উঠে আসে।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। সনাক-টিআইবি রাঙামাটি জেলার সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমার সভাপতিত্বে ও টিআইবির ক্লাস্টার কো অর্ডিনেটর মো: জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক ও পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলার প্রাক্তন শিক্ষা কর্মকর্তা অঞ্জুলিকা খীসা, টিআইবির কোঅর্ডিনেটর-সিভিক এনগেজমেন্ট কাজী শফিকুর রহমান, জেলা যুব উন্নয়নের উপপরিচালক মো: শাহজাহান, জেলা সমাজসেবা কর্মকর্তা মো: ওমর ফারুক, জেলা রোভার স্কাউটসের কমিশনার নুরুল আবছার, সুজনের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ এগিয়ে যাবে-অংসুই প্রু চৌধুরী

কাপ্তাইয়ে অটল ছাপ্পান্নেন ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহান স্বাধীনতা দিবসে “সেফ হার্ট রাংগামাটি” স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপন

পার্বত্য চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারা বাতিলের দাবি

রাঙামাটি কারাগারে বীর বাহাদুর নামে এক কয়েদির মৃত্যু

কাপ্তাইয়ে ২৮ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ

‘ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে এসএমই ব্যবসায় বৈচিত্র্যকরণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙামাটির চম্পক নগর যুব ঐক্য পরিষদের উদ্যোগে ইফতার সমগ্রী বিতরণ

বিলাইছড়িতে প্রতিমা বির্সজনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দূর্গোৎসব

রাঙামাটিতে লড়ি-সিএনজি খাদে, নিহত ৩

error: Content is protected !!
%d bloggers like this: