শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন, সভাপতি মোজাম্মেল-সম্পাদক কামরুল

প্রতিবেদক
প্রতিনিধি, চন্দনাইশ, চট্রগ্রাম
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রাম চন্দনাইশে গাছবাড়িয়া কলেজ গেইট ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন’২৫ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ১০টি পদের মধ্যে ৫টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৫ জন নির্বাচিত হওয়ার ফলে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলাকালে ১২৪ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মধ্যে ৬টি ভোট বাতিল হয়। বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মতিন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোজাম্মেল হক তালুকদার (আনারস) প্রতীকে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতার কামাল সুজন (চেয়ার) প্রতীকে পেয়েছেন ২৮ ভোট, অপর প্রার্থী আব্দু ছবুর (দোয়াতকলম) প্রতীকে পেয়েছেন ৫ ভোট। সহ-সভাপতি পদে মোঃ সোলায়মান খোকন (দেয়াল ঘড়ি) প্রতীকে ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইদ্রিস (বই) প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ কামরুল হাসান (বাল্ব) প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  ও মোহাম্মদ আবদুর রহমান (সাইকেল) প্রতীকে ৩৩ ভোট পেয়েছেন। অপর প্রার্থী আব্দুল হান্নান (হরিন) প্রতীকে ১৬ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ মোরশেদুল আলম (মাছ) প্রতীকে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কে এম তসলিম হোসেন (হাঁস) প্রতীকে ৫২ ভোট পেয়েছেন।

এর আগে পাঁচটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মঈনুদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে মো. মোসলেম মিয়া, অর্থ সম্পাদক পদে মেহেরাজুল ইসলাম মেহেরাজ, প্রচার ও দপ্তর সম্পাদক পদে মো. আবু তালেব হিরু ও সহ প্রচার ও দপ্তর সম্পাদক পদে রাজীব দে।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোহাম্মদ কমরুদ্দীন,মো.সরওয়ার আহসান ও কাজী কুতুব উদ্দিন। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মাওলানা নুরুল ইসলাম, পোলিং অফিসার ছিলেন মৃদুল কান্তি পাল ও মো. কামাল উদ্দিন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো আড়াই ফুট

সাজেকে সেনাবাহিনীর তৎপরতায় পর্যটকের হারানো মুঠোফোন উদ্ধার

রামগড়ে ১৮ বছর পর দখলমুক্ত বিএনপি কার্যালয়

কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়িতে ট্রাক্টর উল্টে মালিক নিহত, আহত ৪

হাশিমপুর নতুন আদর্শ গ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত

বান্দরবানে মাদক মামলার আট আসামি গ্রেফতার

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহায়ত প্রদান

ভারসাম্যহীনের প্রাণ কেড়ে নেয়া সেই ঘাতক লড়ি চালক আটক

error: Content is protected !!
%d bloggers like this: