রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালনে যুব প্রশিক্ষণ উদ্বোধন

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পারিবারিক হাঁস-মুরগি ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। একইসাথে রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ ও আলোচনা সভা।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এই কর্মসূচির আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান। বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির। এছাড়াও বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী যুবক-যুবতীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়নের প্রশিক্ষক মো. রফিকুল ইসলাম জালাল। সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা।

আলোচনা সভায় অতিথিরা প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে হাঁস-মুরগি ও ছাগল পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং বাণিজ্যিকভাবে পালন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির নানা দিক তুলে ধরেন। পাশাপাশি যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় জীপ ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ আহত ২

ম্যাসেঞ্জারে ‘একঝাঁক’ নতুন ফিচার যোগ

বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত এমদাদুল হক মিলন

বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

খাগড়াছড়িতে দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করলো সনাতন ছাত্র-যুব পরিষদ

কাপ্তাইয়ে হিল ফ্লাওয়ারের জেন্ডার এবং উন্নয়ন বিষয়ক  কর্মশালা 

লংগদু উপজেলা আ.লীগে কোন্দল আর বিভক্তি তুঙ্গে

চন্দনাইশে ৪৫০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য এবং পরিবেশ সংরক্ষণ ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ে প্রশিক্ষণ

error: Content is protected !!
%d bloggers like this: