রবিবার , ৫ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে ১৭ সিনিয়র নার্সের যোগদান

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অধীনে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১৭ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন।

রবিবার (০৫ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুরজিত দত্ত, প্রধান সহকারী সুইচিং মার্মা, স্বাস্থ্য পরিদর্শক উষাথোয়াই মার্মা, এবং স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মোস্তফা  উপস্থিত ছিলেন। নার্সরা হলেন-সাবিনা খাতুন, লিলুফা ইয়াসমিন, শ্রাবণী, সানজিদা আকতার, জাকিয়া সুলতানা, হেনা খাতুন, আরজু মনি, লাবণী আক্তার, রুবি আক্তার, কথিকা রানী মন্ডল, মিরা খাতুন, শিরিন শিলা, মোছা: লাইলি খাতুন, অন্তরা খাতুন, এমি তানজিনা, জুবাইদা জাহান ও মোছা: মেহেরুন নেছা মুন্নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুরজিত দত্ত  সাংবাদিকদের জানান, “কর্ম কমিশনের সুপারিশক্রমে পদায়ন পাওয়া এই ১৭ জন সিনিয়র স্টাফ নার্স যোগদান করেছেন। তাদের সক্রিয় অংশগ্রহণে বিলাইছড়ি  স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।” তবে তিনি আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রয়েছি মাত্র  কয়েকজন। এতে  চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয়রা মনে করছেন নার্সের সংকট পূরণ হলেও পূরণ করা দরকার ক্লিনার, অফিস সহায়ক ও ডাক্তারসহ আর-ও  পর্যাপ্ত জনবল। এছাড়াও  আধুনিক চিকিৎসা সরঞ্জাম  এক্সরে মেশিন ও গর্ভবতী নারীর  অপারেশনের সুযোগ- সুবিধা  নিশ্চিত করা গেলে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পার্বত্য অঞ্চলের জন্য একটি দৃষ্টান্তমূলক স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ছয় বছরেও অধরা মূলহোতারা: পুনর্বাসন ও বিচার চেয়ে মানববন্ধন

সাজেকে দুই ইউপিডিএফ সদস্যকে হত্যার নিন্দা

মানিকছড়িতে আগুনে ঘর হারানো দম্পতির পাশে রেড ক্রিসেন্ট

বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা ছাত্রলীগের সরঞ্জাম প্রদান

সাজেকের দূর্গম ভূয়াছড়িতে শিশুদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়েছে সেনাবাহিনী

বাঘাইছড়িতে নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার

সাজেক সড়কে ফের অবরোধের ঘোষণা: অন্যদিকে সাজেক খুলে দিতে প্রশাসনকে আল্টিমেটাম

১ মে থেকে কাপ্তাই হ্রদে মাছ শিকার নিষিদ্ধ

যথাযোগ্য মর্যাদায় নানিয়ারচরে ৭ই মার্চ পালন

মহালছড়ি সফরে জেলা প্রশাসক: উন্নয়ন ও জনসচেতনতার দিগন্ত উন্মোচন

error: Content is protected !!
%d bloggers like this: