বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র কাপ্তাইয়ে স্থাপনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৫ ৮:১৩ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান( বিকেএসপি) এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্থাপনের দাবিতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ টা ২০ মিনিটে  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

কাপ্তাই উপজেলার ক্রীড়ামোদী সর্বস্থরের জনগণ, সাবেক এবং বর্তমান খেলোয়াড়দের ব্যানারে কাপ্তাই উপজেলা সদরের চট্টগ্রাম – কাপ্তাই সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, খেলাধুলায় সমগ্র বাংলাদেশে কাপ্তাইয়ের যথেষ্ট সুনাম রয়েছে। আন্তর্জাতিক, জাতীয় এবং জেলা ও বিভাগীয় পর্যায়ে কাপ্তাইয়ের সন্তানরা সুনামের সাথে খেলে আসছেন। রাঙামাটির মারী স্টেডিয়াম যার নামে করা হয়েছে তিনি কাপ্তাইয়ের সন্তান। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, একটি মহল চাই না কাপ্তাইয়ে বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হউক। তাঁই আজকের মানববন্ধন কর্মসূচি হতে আমরা দাবি জানাই, সরকার যখন কাপ্তাই উপজেলায় বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করার প্রাথমিক  সিদ্ধান্ত নিয়েছে, তাই কাপ্তাই উপজেলায় যেন এই প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা হয়।

কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী কৃতি খেলোয়াড় মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এবং কাপ্তাই বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়ন কমিটির আহবায়ক  দিলদার হোসেন, ক্রীড়া সংগঠক ডা: রহমত উল্লাহ,  সাবেক কৃতি ফুটবলার আসলাম খাঁন, সাবেক কৃতি ফুটবলার  জামাল উদ্দিন, কৃতি ফুটবলার চম্রিং রাখাইন, সাবেক কৃতি খেলোয়াড় ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,  অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কবি ও লেখক মুহাম্মদ  মুহসিন, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, ক্রীড়া সংগঠক মো: জাকির হোসেন, যুব সংগঠক মো: ইব্রাহীম।

পরে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন এর মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রাবিপ্রবি’র ভিসি ও প্রো-ভিসি’র পদত্যাগ

বাঘাইছড়িতে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ

মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়নের দাবি ছাত্রদলের

বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালিত

দীঘিনালায় আইএফআইসি ব্যাংকের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন

দীঘিনালায় দুস্থ পরিবারের মাঝে বিজিবির ইফতার সামগ্রী বিতরণ

প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন চন্দ্রঘোনা থানার ওসি

ঈদগাঁওয়ে মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন ও কর্মবিরতি পালিত

কেএনএফের প্রধান সমন্বয়ক গ্রেফতার; স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান শান্তি কমিটির

error: Content is protected !!
%d bloggers like this: