রবিবার , ২৬ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণে এডভোকেট নাজিম উদ্দিন

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
অক্টোবর ২৬, ২০২৫ ১১:১২ পূর্বাহ্ণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামের চন্দনাইশে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বৈলতলী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি পালন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

লিফলেট বিতরণকালে জনসাধারণের সাথে মতবিনিময়ের সময় মোঃ নাজিম উদ্দিন চৌধুরী বলেন “জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, সাবেক যুগ্ম-আহবায়ক শামসুল আলম,  দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, লোকমান হাকিম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামের মানুষের অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- পার্বত্য প্রতিমন্ত্রী 

রাঙামাটিতে আদিবাসী দিবস পালন / আদিবাসীদের দাবিয়ে রাখতে ষড়যন্ত্র চলছে; এর পরিনাম শুভ হবে না- উষাতন তালুকদার

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি দীপ্তিময়, মহাসচিব মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা

কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দায়িত্ব নিলেন বাঘাইছড়ি পৌর মেয়র জমির হোসেন

বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

বিশ্বে ধর্মীয় শান্তি ও সম্প্রীতিতে এগিয়ে আছে বাংলাদেশ- বান্দরবানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

নবী মুহাম্মদ (সঃ)কে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ সমাবেশ

লংগদু রাজনগর ব্যাটালিয়নের উদ্যোগে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নানিয়ারচরে বিএনপির মিছিল ও সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: