বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলী প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ও সুধী সমাবেশে

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
নভেম্বর ৬, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীতে প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় রাজস্থলী প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়াজ বিশ্বাস এবং সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, তিন পার্বত্য জেলা ব্যুরো চীফ ও নববাণীর সাংবাদিক ডেভিড সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, জামায়াতের সভাপতি মৌলানা ফরিদ আহম্মদ, ছাত্রদলের সদস্য সচিব সাজন তঞ্চঙ্গ্যা, কৃষক দলের সভাপতি বিষু সাহা প্রমুখ।

সভায় বক্তারা বলেন— “সাংবাদিকরা সমাজ ও দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা ঝুঁকি নিয়ে জনগণের পক্ষে সত্য তুলে ধরছেন। সমাজকল্যাণে নিবেদিত এই মানুষদের সম্মান জানানো এক প্রশংসনীয় উদ্যোগ,”

বক্তারা আরও বলেন— “এ ধরনের সংবর্ধনা সাংবাদিকদের অনুপ্রাণিত করবে আরও দায়িত্বশীল ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে। সাংবাদিকতা জাতির বিবেক, তাই তাদের মর্যাদা রক্ষায় সমাজের প্রতিটি স্তরে সহযোগিতা প্রয়োজন।”

অনুষ্ঠানে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধিত সাংবাদিকরা হলেন—সভাপতি: আজগর আলী খান (দৈনিক পূর্বকোণ প্রতিনিধি), সিনিয়র সহ-সভাপতি: চাথোইমং মারমা,সহ-সভাপতি: কাইয়ুম হোসেন মিরাজ,সাধারণ সম্পাদক: সুমন খান,সহ-সাধারণ সম্পাদক: উচ্চপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক: মিন্টু কান্তি নাথ, অর্থ সম্পাদক: নুশরাত জাহান নিশু, কার্যকরী সদস্যবৃন্দ: অন্যান্য সাংবাদিক সদস্য

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার শুভ উদ্বোধন করা হয়। শেষে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সংবর্ধনা ও সুধী সভার পরিসমাপ্তি ঘটে। রাজস্থলী প্রেস ক্লাবের এই আয়োজন সাংবাদিকতা পেশাকে আরও ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও অনুপ্রেরণাদায়ী করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন 

কাপ্তাইয়ে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বরণ ও বিদায়

বাঘাইছড়িতে বন বিভাগের উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ 

কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা, প্রস্তুত ৩৬ আশ্রয়কেন্দ্র

অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং ধারণা গ্রহণ করা হয়েছে-পুলিশ সুপার রাঙামাটি

বরকলে মেয়াদোত্তীর্ণ ইউপিতে নির্বাচনি তফসিল ঘোষণার দাবি, ইসিকে স্মারকলিপি

কাপ্তাইয়ে এইচএসসিতে সন্তোষজনক ফলাফল

রামগড়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির অভিযান

ঈদগাঁওয়ে ৬০০ গ্রাম গাঁজা নিয়ে নারীসহ আটক-২

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: