শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে ৬০০ গ্রাম গাঁজা নিয়ে নারীসহ আটক-২

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ৭, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজা নিয়ে নারীসহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে থানার এসআই বদিউল আলমের নেতৃত্বে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন, ইসলামাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আউলিয়াবাদ এলাকার আমিনা খাতুন (৪০) এবং পাশ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গর্জনতলীর মো. ওসমান (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়াবাদ আমিনা খাতুনের বসতবাড়ির সামনে রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮২ পুরিয়া (মোট ৬০০ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। ধৃত আমিনা খাতুনের বিরুদ্ধে সদর ও ঈদগাঁও থানায় মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির লিফলেট বিতরণ রাজস্থলীতে

বাজারফান্ডের ভুমি বন্ধকী বন্ধ হওয়ায় দুর্ভোগ বেড়েছে- অংসুই প্রু চৌধুরী

দেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে- হাবীব আজম

জনগণের ঐক্যবদ্ধ সমর্থনই ধানের শীষের বিজয়ের পথ সুগম করবে- লুৎফুর রহমান কাজল

কাপ্তাইয়ে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ

সাজেকে ম্যালেরিয়া রোধে সেনাবাহিনীর আগাম প্রস্তুতি

কাপ্তাই ও রাজস্থলীতে ইসলামিক ফাউণ্ডেশনের যাকাত বিতরণ 

কাচালং নদীতে ফুল ভাসিয়ে বাঘাইছড়িতে শুরু হল বিজু উৎসব

নানিয়ারচর কৃষি বিভাগের ধানবীজ ও সার বিতরণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে কাপ্তাইয়ে বাজার মনিটরিং

error: Content is protected !!
%d bloggers like this: