রবিবার , ৯ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড় বিজিবি ব্যাটালিয়নের অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ৯, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন চট্টগ্রামের মিরেরসরাই উপজেলার ছোট ফরিংগা সীমান্তে অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। ভোর রাত সাড়ে তিনটার দিকে সীমান্তের তালতলী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের দিক-নির্দেশনায় ছোট ফরিংগা বিওপির টহলদল সীমান্ত পিলার ২২০৩/৬ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে ফাঁদ পেতে রাখে। রাতের ওই সময়ে ভারত থেকে দুইজন চোরাকারবারী গাঁজার বোঝা নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল তাদের চ্যালেঞ্জ জানায়। এসময় তারা দু’টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাগুলো তল্লাশি করে ২০টি ছোট প্যাকেটে মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল আহসান উল ইসলাম জানান, সীমান্তে মাদক চোরাচালান রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে জনগণের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মত প্রকাশ করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে সেনাবাহিনীর ব্যবস্থাপনায় সফল হাম-রুবেলা’র টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন

নানিয়ারচরে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

কাপ্তাই পুলিশের অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামী গ্রেফতার

বাঘাইছড়ির তরুণ অ্যাথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

বাঘাইছড়িতে যৌতুক মামলার আসামী গ্রেফতার 

পার্বত্য চট্টগ্রামে তুলা চাষের সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

জুরাছড়ি উপজেলা পুষ্টি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

চন্দনাইশ উপজেলার নব-নির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন

ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: