শুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

অধিকার ও সংগঠনের চেতনায় মহালছড়িতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ১৪, ২০২৫ ৮:০৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহালছড়িতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকাল ৩:৩০ ঘটিকায় মহালছড়ি সদর ইউনিয়ন হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখা।

মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদের (রানা) সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোঃ মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মেহেদি হাসান, মাটিরাঙ্গা উপজেলা নাগরিক পরিষদের সভাপতি মোঃ জালাল হোসেন,মহালছড়ি শাখার সভাপতি মোঃ বেলাল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন।

বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার, সামাজিক উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। সংগঠনটির আগামী দিনের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। তাছাড়া তারা উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু সহ বেশ কিছু দাবি তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং মহালছড়ি উপজেলা কমিটি গঠনকল্পে ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি অনুমোদন ও ঘোষণা করেন জেলা সভাপতি ও সম্পাদক। এতে মোঃ সাইদুর রহমানকে আহব্বায়ক ও সাখাওয়াত হোসেন কে সদস্য সচিব করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫১ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হলো চোখের অপারেশন

রাঙামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদের নির্বাচনী গণসংযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলি নদীতে জেলের জালে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতাল

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

রাঙামাটিতে এসএসসি ৮৭ ব্যাচের মিলনমেলা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড- নিখিল কুমার চাকমা

সাজেকে ৫০ হাজার গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ

কাপ্তাইয়ে সাড়ে চার হাজার প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক- ১, টয়োটা কার জব্দ

সাজেকের বন বিভাগ কার্যালয়ে হামলা ও ভাংচুর; আহত–১, মামলায় আসামি দেড় শতাধিক

error: Content is protected !!
%d bloggers like this: