শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে যৌথবাহিনীর অভিযানে ৫ মাদক কারবারি আটক

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ২৫, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিশেষ অভিযানে গাঁজাসহ পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ৬১ ইবি মহালছড়ি জোন সদর-এর আওতাধীন বিজিতলা আর্মি ক্যাম্প থেকে লেফটেন্যান্ট মোঃ চিশতীর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর এলাকা এবং সদর ইউনিয়নের কলাবাজার এলাকায় পৃথকভাবে তল্লাশি চালানো হয়।

এ সময় ১ কেজি গাঁজাসহ দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ এরশাদ মিয়া (৪২), নাজমা আক্তার (২৮), শানু আক্তার (৩০), সুখি আক্তার (১৮) এবং জাহাঙ্গীর আলম (৫০)। পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃতদের মহালছড়ি থানা-এ হস্তান্তর করা হয়।

থানা সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব এলাকায় মাদক কারবারের অভিযোগ ছিল। যৌথবাহিনীর এমন অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রূপসী কাপ্তাইয়ের ব্যতিক্রমি আয়োজন : হারানো বউ-ছি ও হা-ডু-ডু খেলা ফিরিয়ে আনার উদ্যোগ

বান্দরবানে ক্ষমতাসীন দলের দোহাই দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

চোখের সামনের রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য ক্যানভাসে আঁকছেন একদল শিল্পী

কক্সবাজার থেকে সাইকেলে নেপাল অভিযানে কাপ্তাইয়ের বীর কুমার তনচংগ্যা

সাবেক অধ্যক্ষ ফেরদৌসি পারভিন: খাগড়াছড়ির শত নারীর প্রেরণা

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার, সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

খাগড়াছড়ি স্টেডিয়ামে কাল ঐতিহ্যবাহী বলীখেলা

রাজস্থলীর মিতিঙ্গাছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

কাপ্তাইয়ে স্কাউট পারদর্শিতা ব্যাজ কোর্স ও ষষ্ঠক নেতা কোর্সের সমাপনী

রামগড় সীমান্তে বিজিবির কঠোর নজরদারিতে কমেছে মাদক-চোরাচালান

error: Content is protected !!
%d bloggers like this: