শুক্রবার , ১ মে ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড়ের উন্নয়ন বাঁধা, চিকিৎসা সেবার বাস্তবতা: ক্ষুদ্র নৃগোষ্ঠি মানুষ কতোটা সুফল ভোগী?

প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক
মে ১, ২০২৬ ৯:১৭ অপরাহ্ণ

প্রাকৃতিক সৌন্দর্য ও বিপুল সম্ভাবনায় সমৃদ্ধ হলেও নানা কারণে পাহাড়ের উন্নয়ন এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। উন্নয়ন কার্যক্রমে প্রধান বাধাগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা সংকট, সশস্ত্র তৎপরতা, চাঁদাবাজি এবং শ্রমিক অপহরণের মতো ঘটনা।

পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সড়ক নির্মাণ, বিদ্যুৎ লাইন স্থাপন, স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের মতো প্রকল্পে নিয়োজিত ঠিকাদার ও শ্রমিকদের কাছ থেকে প্রায়ই চাঁদা দাবি করে চাদা আদায় করা হয়। অনেক ক্ষেত্রে চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া বা শ্রমিকদের অপহরণের ঘটনাও ঘটে। ফলে অনেক উন্নয়ন প্রকল্প বিলম্বিত হয় বা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে স্থানীয় জনগণ প্রত্যাশিত উন্নয়ন সুবিধা থেকে বঞ্চিত থাকে।

এছাড়া সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় দেশের সীমান্ত সুরক্ষার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ। পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা ভারত ও মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় নিরাপত্তা পরিস্থিতি কখনো কখনো জটিল হয়ে ওঠে। সীমান্ত সড়ক নির্মাণ, নিরাপত্তা অবকাঠামো গড়ে তোলা বা রাষ্ট্রীয় উপস্থিতি জোরদারের মতো উদ্যোগের বিরোধিতা হলে তা উন্নয়ন প্রক্রিয়াকে আরও ধীর করে দেয়। অন্যদিকে দুর্গম ভৌগোলিক অবস্থানও উন্নয়নের পথে একটি বড় চ্যালেঞ্জ। পাহাড়ি এলাকা হওয়ায় যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ব্যয়বহুল ও সময়সাপেক্ষ। ফলে অবকাঠামো উন্নয়ন ধীরগতিতে এগোয়। তবে সরকার বিভিন্ন সড়ক, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে পরিস্থিতির উন্নতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে চাঁদাবাজি, শ্রমিক অপহরণ, নিরাপত্তা সংকট ও সীমান্ত সুরক্ষা সম্পর্কিত জটিলতা দূর করা গেলে পার্বত্য অঞ্চলের উন্নয়ন আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। শান্তিপূর্ণ পরিবেশ ও সমন্বিত উদ্যোগই পারে পাহাড়ের সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে।

দূর্গম এলাকায় চিকিৎসা সেবার বাস্তবতাঃ

দুর্গম পাহাড়ি ও সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জন্য চিকিৎসা সেবা এখনও একটি বড় চ্যালেঞ্জ। পাহাড়ি দুর্গম পথ, যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, পর্যাপ্ত হাসপাতাল ও চিকিৎসকের অভাব সব মিলিয়ে এসব এলাকার সাধারণ মানুষকে প্রাথমিক চিকিৎসা পেতেও অনেক কষ্ট করতে হয়। অনেক সময় অসুস্থ রোগীকে কয়েক কিলোমিটার হেঁটে বা পাহাড়ি পথ অতিক্রম করে উপজেলা বা জেলা শহরের হাসপাতালে যেতে হয়, যা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না।

এমন বাস্তবতায় দুর্গম এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হয়ে উঠেছে সেনাবাহিনী ও বিজিবির পরিচালিত মেডিকেল ক্যাম্প। নিয়মিতভাবে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মেডিকেল ক্যাম্পের আয়োজন করে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করছে।

এসব ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন। ফলে অনেক দরিদ্র ও অসহায় মানুষ সহজেই চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাচ্ছেন।

শুধু চিকিৎসা সেবাই নয়, অনেক সময় সেনাবাহিনী ও বিজিবি দুর্গম এলাকার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রীও বিতরণ করে থাকে। প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতিতে এসব উদ্যোগ স্থানীয় মানুষের জন্য বড় ধরনের সহায়তা হয়ে দাঁড়ায়। এতে মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হয় এবং তাদের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সহায়ক ভূমিকা রাখে।

দুর্গম এলাকায় এই ধরনের মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয় জনগণের আস্থা ও নিরাপত্তাবোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি প্রমাণ করে যে, রাষ্ট্রের বিভিন্ন বাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না, বরং মানবিক সহায়তার মাধ্যমেও জনগণের পাশে দাঁড়ায়।

তবে দীর্ঘমেয়াদে এই সমস্যার সমাধানের জন্য প্রয়োজন স্থায়ী স্বাস্থ্যসেবা অবকাঠামো গড়ে তোলা, পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। তবেই দুর্গম এলাকার মানুষ নিয়মিত ও মানসম্মত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ পাবে।

সুবিধাভোগীতে এগিয়ে আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষঃ

পার্বত্য অঞ্চলে উন্নয়ন ও সুবিধা বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্ক চলছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ বিভিন্ন সরকারি ও বেসরকারি সুবিধা ভোগে তুলনামূলকভাবে এগিয়ে আছে। পার্বত্য এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ কোটা, ভাতা ও উন্নয়ন প্রকল্প চালু রয়েছে, যা তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে। বাস্তবে অনেক দুর্গম এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এখনো মৌলিক সেবা থেকে বঞ্চিত যেমন রয়েছে এর জন্য পাহাড়ের সশস্ত্র সংগঠন গুলো দায়ী মনে করছে পাহাড়ে নৃগোষ্ঠীর শিক্ষিত সমাজ। যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অভাব তাদের উন্নয়নের পথে বড় বাধা। ফলে, কিছু ক্ষেত্রে সুবিধা থাকলেও তা সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে না।

জাতিসংঘের অধিবেশনে অগাস্টিনা চাকমার বক্তব্য: মিথ্যাচার নাকি বাস্তবতা?

পার্বত্য চট্টগ্রামকে ঘিরে আন্তর্জাতিক পরিসরে যে আলোচনা সময়ে উঠে আসে, তার একটি গুরুত্বপূর্ণ দিক হলো মানবাধিকার, উন্নয়ন ও পাহাড়ের জনগোষ্ঠীর অধিকারসংক্রান্ত বিষয়। সম্প্রতি জাতিসংঘের এক অধিবেশনে অগাস্টিনা চাকমার বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অগাস্টিনা চাকমা তার বক্তব্যে পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অধিকার, ভূমি-সংকট, নিরাপত্তা এবং উন্নয়ন বৈষম্যের বিষয়গুলো তুলে ধরেন। তার দাবি অনুযায়ী, এসব জনগোষ্ঠী এখনও নানা ধরনের বঞ্চনা ও চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং মৌলিক অবকাঠামোর সীমাবদ্ধতা রয়েছে। আন্তর্জাতিক ফোরামে এই বিষয়গুলো তুলে বাংলাদেশ রাষ্ট্রের ভূখন্ডে উপর এাটি নীলনকশা বাস্তবায়নের এজেন্ট নিয়েই বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন।

পার্বত্য চট্টগ্রামে গত কয়েক দশকে যে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে, তা তার বক্তব্যে যথাযথভাবে প্রতিফলিত হয়নি। সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিস্তার। এসব ক্ষেত্রেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন হয়েছে, কিন্তু একই সঙ্গে কিছু কাঠামোগত সমস্যা এখনও বিদ্যমান। সব জনগোষ্ঠী সমানভাবে উন্নয়নের সুফল পাচ্ছে কি না, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এই ধরনের বক্তব্য রাষ্ট্রের ভূখন্ডে নিয়ে মিথ্যাচার করা। তবে আন্তর্জাতিক মহল এই বক্তব্য মূল্যায়নের ক্ষেত্রে প্রয়োজন নিরপেক্ষ ও তথ্যভিত্তিক বিশ্লেষণ। আন্তর্জাতিক মঞ্চে উপস্থাপিত যে-কোনো দাবি যাচাই করে দেখা জরুরি, যাতে প্রকৃত চিত্র সামনে আসে। সমাধানের পথও সেখানেই নিহিত সংলাপ, স্বচ্ছতা এবং সকল পক্ষের অংশগ্রহণের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ফুড এন্ড কালচারাল ফেস্টিভ্যাল

কাপ্তাই বন বিভাগের অভিযানে ৫০ ঘনফুট সেগুন কাঠ জব্দ 

কাপ্তাইয়ে হাতির আক্রমনে এক নারীর মৃত্যু 

কাপ্তাইয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 

নির্যাতনের অপরাধে স্ত্রীকে ২৩ লাখ টাকা ক্ষতিপুরণ; চাকমা রাজার রায়

বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা দিল রাঙামাটি জেলা প্রশাসন

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়েছে

পর্যটকশূন্য রাঙামাটি: নির্দেশনায় ব্যবসায়ীদের হতাশা

‎অমর একুশে বইমেলায় পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান: বিভিন্ন স্টল পরিদর্শন

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈদগাঁওয়ে বিএনপির গণমিছিল ও সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: